সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৪ জুলাই ২০১১
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » মহাশূন্যে বিশাল জলাধারের সন্ধান!
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » মহাশূন্যে বিশাল জলাধারের সন্ধান!
১০৭৮ বার পঠিত
রবিবার ● ২৪ জুলাই ২০১১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহাশূন্যে বিশাল জলাধারের সন্ধান!

মহাশূন্যে বিশাল জলাধারের সন্ধান!মহাশূন্যে বিশাল একটি জলাধারের সন্ধান পেয়েছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা। এতে পৃথিবীর সব মহাসাগরের চেয়ে অন্তত ১৪০ ট্রিলিয়ন গুণ বেশি পানি রয়েছে।
গবেষকদের দুটি দল বলছে, মহাবিশ্বে আবিষ্কৃত সবচেয়ে দূরের জলাধার এটি। নতুন সন্ধান পাওয়া এই জলাধারটি পৃথিবী থেকে এক হাজার ২০০ আলোকবর্ষ দূরের একটি কৃষ্ণ-গহ্বরকে ঘিরে রেখেছে। একটি বিশাল আকৃতির কৃষ্ণ-গহ্বরবেষ্টিত কোয়াসার চার পাশের গ্যাস-ধুলোবালি চুষে নেয়।
গবেষকেরা ‘এপিএম-০৮২৭৯+৫২৫৫’ নামের ওই কোয়াসার নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে আসছেন। কৃষ্ণ-গহ্বরটি সূর্যের চেয়ে দুই হাজার গুণ বড়। একপর্যায়ে তাঁরা ওই কৃষ্ণ-গহ্বরটির চারপাশে বাষ্পীভূত পানির অস্তিত্ব খুঁজে পান।
দুটি গবেষক দল এ গবেষণায় অংশ নেয়। একটির নেতৃত্বে ছিলেন নাসার বিজ্ঞানী ম্যাট ব্রাডফোর্ড। তিনি বলেন, কৃষ্ণ-গহ্বরটির চার পাশের আবহাওয়া অনন্য ধরনের যা বিপুল পরিমাণে পানি উৎপন্ন করছে।’
জলাধারটির অস্তিত্ব প্রথম আবিষ্কার করেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) গবেষক পদার্থবিজ্ঞানী ডারিউজ লিস ও তাঁর সহযোগীরা। আইবি টাইমস, সায়েন্স ডেইলি।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল