সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » উপকূলীয় মেয়েদের জন্য স্কুলভিত্তিক স্টেম অ্যাক্টিভেশন কার্যক্রম শুরু
প্রথম পাতা » আইসিটি সংবাদ » উপকূলীয় মেয়েদের জন্য স্কুলভিত্তিক স্টেম অ্যাক্টিভেশন কার্যক্রম শুরু
৩০৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপকূলীয় মেয়েদের জন্য স্কুলভিত্তিক স্টেম অ্যাক্টিভেশন কার্যক্রম শুরু

---উপকূলীয় অঞ্চলের মেয়েদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি (স্টেম) বিষয়ে আগ্রহ ও দক্ষতা তৈরি করতে স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া প্রকল্পের অংশ হিসেবে শুরু হল স্কুলভিত্তিক স্টেম এক্টিভেশন কার্যক্রম। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ও বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর উদ্যোগে গত ১৫ জুলাই বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হয় এই কার্যক্রমের প্রথম আয়োজন।

এই ধারাবাহিক কার্যক্রমের প্রথম আয়োজনে বিদ্যালয়টির ৯৬ জন শিক্ষার্থীকে হাতে কলমে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের মাধ্যমে কোডিং শেখা, রোবোটিক্স সেশনে ছিলো লাইন ফলোইং রোবট কার ও ড্রোন সম্পর্কে ধারণা, এরপর বিজ্ঞান কীভাবে আমাদের চারপাশে কাজ করে তা নিয়ে মজাদার ও সহজ উপকরণে কিছুু বৈজ্ঞানিক পরীক্ষা, এবং গণিতকে সহজ ও উপভোগ্য করে তোলার জন্য ডিজাইন করা নানা ধরণের ধাঁধা ও গাণিতিক সমস্যার সমাধান। এই কার্যক্রমের মূল লক্ষ্য শুধু স্টেম বিষয়ে একদিনের মজা নয়, বরং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের মাঝে সচেতনতা তৈরী করা, যাতে তারা নিজেরাই ভবিষ্যতে স্টেম কার্যক্রম পরিচালনায় আগ্রহী হন।

আয়োজনটি পরিদর্শন করেন রামপাল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি। পরিদর্শনকালে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনে উৎসাহিত করে তিনি বলেন, ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পৃথিবীর জন্য প্রস্তুত হতে হলে স্কুল পর্যায় থেকেই প্রযুক্তির সাথে পরিচিত হতে হবে। তোমরা আজকের এই আয়োজনে থেমে যেয়ো না। এই দক্ষতা অর্জনে আরো জ্ঞান অন্বেষন করো। আমি বিশ^াস করি তোমারাই আমাদের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে পথ দেখাবে। আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, উপকূলের মেয়েদের শিক্ষা কার্যক্রমে ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। সেখানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার এমন উদ্যোগ আমাদের উৎসাহিত করে। ভবিষ্যতে এমন কার্যক্রমে সম্মিলিত উদ্যোগের সম্ভাবনার কথাও বলেন তিনি।

মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া প্রকল্পের এই ধারাবাহিক কার্যক্রমের আওতায় আরও ৯টি উপকূলীয় বিদ্যালয়ে একই ধরনের স্টেম স্কুল এক্টিভেশন আয়োজন করা হবে বলে জানান প্রকল্প ব্যবস্থাপক শাখিরা আফরোজ।



আইসিটি সংবাদ এর আরও খবর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট