সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আগামীর বাংলাদেশ হবে দক্ষতার বাংলাদেশ: আমীর খসরু মাহামুদ চৌধুরী
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আগামীর বাংলাদেশ হবে দক্ষতার বাংলাদেশ: আমীর খসরু মাহামুদ চৌধুরী
৩৫৫ বার পঠিত
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামীর বাংলাদেশ হবে দক্ষতার বাংলাদেশ: আমীর খসরু মাহামুদ চৌধুরী

---গত ২৮ আগস্ট রাজধানীতে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (জেন) বাংলাদেশ এর উদ্যোগে ‘স্কিলিং বাংলাদেশ: জাতীয় প্রবৃদ্ধির জন্য দক্ষতা ও কর্মসংস্থান বাস্তুতন্ত্রের অগ্রগতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আগামীর বাংলাদেশ হবে দক্ষতার বাংলাদেশ। আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি এক ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। এই বিশাল অর্থনীতির বাজারে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রথম আঠারো মাসেই এক কোটি নতুন চাকরি সৃষ্টি করার পরিকল্পনা হাতে নিয়েছে। সেই সঙ্গে সিঙ্গাপুর, জার্মানি এবং অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশের আদলে কর্মসংস্থান বাজার সৃষ্টির প্রস্তুতিও দলটির আছে বলে সেমিনারে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বিশ্বব্যাপি দক্ষ শ্রমিকের চাহিদা দ্রুত বাড়ছে। ২০৩০ সালের মধ্যে জাপান, মধ্যপ্রাচ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশে কোটি কোটি দক্ষ শ্রমিকের প্রয়োজন হবে। বাংলাদেশ যদি এখন থেকেই প্রস্তুতি নিতে পারে, তবে আমরা এই সুযোগ কাজে লাগাতে পারব। সেই সঙ্গে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিএনপি কাজ করছে। সামনের নির্বাচনে জয়ী হলে আমাদের প্রধান টার্গেট হবে দেশের তরুণ সমাজকে কাজে লাগানো।

গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (জেন) বাংলাদেশ এর উদ্যোগে এবং ইউনিভার্সিটি অব স্কিলস এন রিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউএসইটি) এর সহযোগিতায় এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

গোলটেবিল বৈঠকে ‘একটি জাতীয় দক্ষতা বাস্তুতন্ত্রের দিকে: দৃষ্টিভঙ্গি এবং চ্যালেঞ্জ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার এবং ‘দক্ষতাবৃদ্ধির মাধ্যমে ১০০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আনলক করা’ শীর্ষক আরেকটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (জেন) বাংলাদেশের কোষাধ্যক্ষ এবং দক্ষতা ও অভিবাসন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ নূরুজ্জামান।

ইউএসইটি এর উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এ.কে.এম. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনাটি সঞ্চালনা করেন জেন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কে এম হাসান রিপন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও নারী উদ্যোক্তা মাহমুদা হাবিবা।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা