সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রামীণফোনের সিলেট ডেটা সেন্টার পরিদর্শন করলেন ফয়েজ আহমদ তৈয়্যব
গ্রামীণফোনের সিলেট ডেটা সেন্টার পরিদর্শন করলেন ফয়েজ আহমদ তৈয়্যব
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গত ৬ সেপ্টেম্বর গ্রামীণফোনের টিয়ার থ্রি-রেটেড সিলেট ডেটা সেন্টার পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তার সাথে ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর চিফ জেনারেল ম্যানেজার আনোয়ার মাসুদ এবং গ্রামীণফোনের ডিরেক্টর এবং হেড অব টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট মোঃ আব্দুর রায়হান।
ফয়েজ আহমদ তৈয়্যব এ সময় বলেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় প্রয়োজন বিশ্বমানের অবকাঠামো। নির্ভরযোগ্য, টেকসই ও ভবিষ্যত-উপযোগী ডিজিটাল সল্যুশনের মাধ্যমে প্রযুক্তিগতভাবে অগ্রসর বাংলাদেশ গড়ার দূরদৃষ্টিসম্পন্ন ভাবনার প্রতিফলন এই ডেটা সেন্টারটি।
উল্লেখ্য, গত বছর সিলেটে তাদের প্রথম টিয়ার-থ্রি মানের ডেটা সেন্টারটি উদ্বোধন করে গ্রামীণফোন। এটি একটি কনটেইনার ভিত্তিক মডিউলার ডেটা সেন্টার। সেন্টারটিতে রয়েছে কার্যকর জ¦ালানি ব্যবস্থাপনা এবং অগ্নি নির্বাপনের জন্য পরিবেশ-বান্ধব নোভেক গ্যাস। সেন্টারটিতে আরো রয়েছে উন্নত পর্যবেক্ষণ ও অনুপ্রবেশ শনাক্তকরণ প্রযুক্তি, যার মাধ্যমে গ্রাহকদের তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হয়।





বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি
উপকূলের মেয়েদের স্টেম শিক্ষায় সুযোগ ও সম্ভাবনা নিয়ে খুলনায় অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত
বিশ্ববাজারে আইসিটি পণ্যের দাম বাড়ছে