সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ১২, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা (Home) » আইসিটি সংবাদ » চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রথম পাতা (Home) » আইসিটি সংবাদ » চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি স্বাক্ষর
২৪৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি স্বাক্ষর

---চট্টগ্রামবাসীদের জন্য দ্রুত স্মার্ট সিটি গড়ে তুলতে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পনি গ্রামীণফোনের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমানের উপস্থিতিতে গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে এমওইউ স্বাক্ষরিত হয়।

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই পার্টনারশিপের আওতায় যৌথভাবে বিভিন্ন স্মার্ট সিটি সেবার পরিকল্পনা, উন্নয়ন ও বাস্তবায়ন করবে গ্রামীণফোন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে শহর সেবা উন্নত করতে, স্বচ্ছতা বৃদ্ধি করতে এবং নাগরিকদের জন্য আরও সুবিধা নিশ্চিত করতে সহায়ক হবে এই পার্টনারশিপ। আমাদের অগ্রাধিকার হলো নাগরিকরা যেন দ্রুত, সহজে আরও নির্ভরযোগ্য সেবা উপভোগ করতে পারেন, যা তাদের দৈনন্দিন জীবনমানকে আরো বাড়িয়ে তুলবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান বলেন, আমরা বিশ^াস করি শহরগুলো যেভাবে তাদের নাগরিকদের সেবা দেয় তা বদলে দিতে পারে ডিজিটাল উদ্ভাবন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে এই সহযোগিতা একটি স্মার্ট এবং আরও সংযুক্ত চট্টগ্রাম গড়ার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংযোগ ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা এমন একটি শহর গড়ার কথা ভাবছি যেখানে নাগরিকরা আরও স্বাস্থ্যকর, সুখী ও নিরাপদ জীবনযাপন করতে পারবে।



আইসিটি সংবাদ এর আরও খবর

নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প
গ্রামীণফোনের ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত গ্রামীণফোনের ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইতালীয় নকশায় ইনফিনিক্স নোট ৬০ প্রো ৫জি দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইতালীয় নকশায় ইনফিনিক্স নোট ৬০ প্রো ৫জি
বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ প্যাক চালু করল রবি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ প্যাক চালু করল রবি
ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ-ইউআইইউ ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ-ইউআইইউ
বাংলাদেশে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ উন্মোচন বাংলাদেশে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ উন্মোচন
দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প
গ্রামীণফোনের ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইতালীয় নকশায় ইনফিনিক্স নোট ৬০ প্রো ৫জি
বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ প্যাক চালু করল রবি
ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ-ইউআইইউ
বাংলাদেশে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ উন্মোচন
দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের