শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রিয়েলমি ও রিকো ইমেজিংয়ের অংশীদারিত্বে মোবাইল স্ট্রিট ফটোগ্রাফিতে নতুন মানদন্ড আসছে
রিয়েলমি ও রিকো ইমেজিংয়ের অংশীদারিত্বে মোবাইল স্ট্রিট ফটোগ্রাফিতে নতুন মানদন্ড আসছে
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সাথে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে একটি অনুষ্ঠানে এ অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হবে।
এই অংশীদারিত্ব উদযাপনে, প্রতিষ্ঠান দুইটি ‘ফোর ইয়ারস ইন ওয়ান স্ন্যাপ’ ভিডিও প্রকাশ করেছে, যেখানে চার বছরের যৌথ ইঞ্জিনিয়ারিং এবং বিশেষ করে, তাদের একসাথে তৈরি করা প্রথম পণ্য জিটি ৮ প্রো’র জন্য ডিজাইন করা কিছু ফিচার প্রকাশ করা হয়েছে।
এই অংশীদারিত্বের মূল বিষয় হচ্ছে, তরুণদের জন্য এমন টুল সরবরাহ করা যা তাদের নিজস্ব স্টাইল ও ব্যক্তিগত অভিব্যক্তি ফুটিয়ে তুলতে সহায়তা করবে; এবং ক্যামেরার ঐতিহ্যবাহী গুণমানকে মোবাইল ফটোগ্রাফিতে নিয়ে আসবে। রিয়েলমি ও রিকো জিআরের মধ্যে ব্যাপক কাস্টমাইজেশনের মধ্য দিয়ে, জিটি ৮ প্রো একটি অনন্য ইমেজিং অভিজ্ঞতা নিশ্চিত করতে যাচ্ছে, যেখানে অপটিক্যাল সক্ষমতা, কালার অ্যালগরিদম, ইমেজিং টোন ও রিকো জিআর ক্যামেরার প্রকৃত অনুভূতি অনুসরণ করে একটি স্বতন্ত্র ইউআই (ইউজার ইন্টারফেস) ডিজাইন করা হয়েছে। এই যৌথ উন্নয়ন ও ইঞ্জিনিয়ারিং স্ট্রিট ফটোগ্রাফি সংস্কৃতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
এ বিষয়ে রিয়েলমি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট ও সিএমও চেইস সু বলেন, মানুষ এখন একঘেয়ে পারফেক্ট স্টাইল ছবি দেখে ক্লান্ত। একে অপরের সাথে মিল না রেখে এখন প্রতিদিনই সবাই তাদের নিজস্ব স্টাইল দেখাতে চায়।
রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের ক্যামেরা বিজনেস ডিভিশনের জেনারেল ম্যানেজার কাজুনোবু সাইকি বলেন, রিকো ইমেজিং ও রিয়েলমি উভয়কেই তরুণ ও সৃজনশীল ব্যবহারকারীরা পছন্দ করেন। আমাদের এ অংশীদারিত্ব কেবল পণ্য উদ্ভাবন নয়; বরং এটি নতুন প্রজন্মকে স্ট্রিট ফটোগ্রাফি উপভোগ করতে এবং জীবনের সৌন্দর্য প্রতিদিন আবিষ্কার করতে অনুপ্রাণিত করবে।





লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা