সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিটিআরসির প্রস্তাবিত এফটিএসপি নীতিমালা বাস্তবায়ন হলে ইন্টারনেটের দাম বাড়বে
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিটিআরসির প্রস্তাবিত এফটিএসপি নীতিমালা বাস্তবায়ন হলে ইন্টারনেটের দাম বাড়বে
১৪১ বার পঠিত
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিটিআরসির প্রস্তাবিত এফটিএসপি নীতিমালা বাস্তবায়ন হলে ইন্টারনেটের দাম বাড়বে

---ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডারদের (এফটিএসপি) জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রস্তাবিত খসড়া নীতিমালা বাস্তবায়ন হলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার দাম প্রায় ২০ শতাংশ বাড়বে বলে মনে করছে আইএসপিএবি নেতৃবৃন্দ। এর ফলে দেশের ইন্টারনেট সেবায় মারাত্মক ঝুঁকি তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর সভাপতি আমিনুল হাকিম।

সংবাদ সম্মেলনে প্রস্তাবিত এফটিএসপি নীতিমালার বিরোধিতা করে বক্তারা জানান, খসড়া নীতিমালা অনুযায়ী এফটিএসপি অপারেটরদের ৫.৫ শতাংশ রাজস্ব শেয়ার এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলের জন্য ১ শতাংশ দিতে হবে। এ সময় জানানো হয়, এই নীতিমালার কারণে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া প্রায় ২,৭০০ ছোট প্রতিষ্ঠান অস্তিত্ব সংকটে পড়বে।

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, সরকারের টেলিকম নীতি জনস্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ নয়। সরকার বর্তমানে এই খাত থেকে ২১.৪৫ শতাংশ রাজস্ব আয় করছে। প্রস্তাবিত নীতিমালায় সরকারের রাজস্ব আয়  বেড়ে ৪০.২৫ শতাংশ হবে। সে হিসাবে বর্তমানের ৭০০ টাকার ইন্টারনেট প্যাকেজের দাম ৮৫০ থেকে ৯০০ টাকা হতে পারে। এই দাম তৃণমূল পর্যায়ের গ্রাহকদের ওপর চাপ তৈরি করবে। ফলে শহর ও গ্রামীণ এলাকার মধ্যে ডিজিটাল বৈষম্য আরও বাড়বে।

প্রস্তাবিত খসড়া নীতিমালায় মোবাইল অপারেটরদের ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস এবং লাস্ট মাইল ফাইবার সংযোগের মাধ্যমে ফিক্সড কানেকটিভিটি দেওয়ারও স্পষ্ট অনুমোদন দেওয়া হয়েছে, যা দেশীয় এবং নিজস্ব বিনিয়োগে গড়ে ওঠা আইএসপিগুলোর জন্য অসম প্রতিযোগিতা সৃষ্টি করবে বলে জানান তিনি। সরকার যদি শেষ পর্যন্ত এই নীতিমালা পরিবর্তন না করে, তাহলে আইএসপি প্রতিষ্ঠানগুলো ডিজিটাল শাটডাউনের মতো কর্মসূচিতে যেতে পারে বলেও তিনি এ সময় আভাস দেন।

সংবাদ সম্মেলনে আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভুঁইয়াসহ সংগঠনের নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



আইসিটি সংবাদ এর আরও খবর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট