সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এআই প্রযুক্তিনির্ভর স্মার্ট মোবিলিটির উন্নয়নে অনার ও বিওয়াইডি
এআই প্রযুক্তিনির্ভর স্মার্ট মোবিলিটির উন্নয়নে অনার ও বিওয়াইডি
শীর্ষস্থানীয় বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির সাথে সম্প্রতি একটি অংশীদারিত্ব চুক্তি করেছে এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। অংশীদারিত্বের মাধ্যমে অনারের ভেহিকেল কানেক্টিভিটি সল্যুশনের সাথে বিওয়াইডির পরবর্তী প্রজন্মের ডিলিঙ্ক স্মার্ট ইকোসিস্টেম সমন্বয় করা হবে, যা নিশ্চিত করবে এআই প্রযুক্তি সমৃদ্ধ পরিবহন অভিজ্ঞতা।
অনারের প্রেসিডেন্ট অব প্রোডাক্টস ফ্যাং ফেই এবং বিওয়াইডির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়্যাং ডংশেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অনারের প্রধান নির্বাহী জেমস লি এবং বিওয়াইডি গ্রুপের চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ওয়্যাং চুয়ানফু সহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান দুটি ক্রস-ডিভাইস ইন্টিগ্রেশন, এআই এজেন্ট ইন্টিগ্রেশন ও ব্লু-টুথ ভিত্তিক গাড়ির চাবি প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নে একসাথে কাজ করবে। এছাড়াও, অনার ও বিওয়াইডি এমন একটি মডেল তৈরি করবে, যেখানে অনার-কানেক্টেড ভেহিকেল ও বিওয়াইডির ইন্টেলিজেন্ট ভেহিকেল ইকোসিস্টেমের মধ্যে তথ্যের আদান-প্রদানে (ইন্টারঅপেরাবিলিটি) সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করা হবে। প্রতিষ্ঠান দু’টি যৌথ উদ্যোগে বিপণন কার্যক্রম, নতুন পণ্য উদ্বোধন ও ব্যবহারকারীদের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিতেও কাজ করবে।
উল্লেখ্য, এনএফসি প্রযুক্তির গাড়ির চাবি তৈরিতে ২০২৩ সালে প্রথম অংশীদারিত্ব করে অনার ও বিওয়াইডি। এ প্রযুক্তির মাধ্যমে বিওয়াইডি বাহন ব্যবহারকারীরা অনার স্মার্টফোনের মাধ্যমে তাদের গাড়ির লক ও আনলক করতে পারবেন। ২০২৪ সালে এ অংশীদারিত্বের পরিসর আরও বৃদ্ধি পায় এবং ইন-ভেহিকল ফাস্ট চার্জিং প্রযুক্তি উন্মোচন করা হয়।





ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট