সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সেমিকন্ডাক্টর গবেষণায় বাংলাদেশের নতুন অধ্যায় ক্রেস্ট
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সেমিকন্ডাক্টর গবেষণায় বাংলাদেশের নতুন অধ্যায় ক্রেস্ট
১৪২ বার পঠিত
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেমিকন্ডাক্টর গবেষণায় বাংলাদেশের নতুন অধ্যায় ক্রেস্ট

বাংলাদেশে সেমিকন্ডাক্টর প্রযুক্তির ভবিষ্যত অগ্রগতির লক্ষ্যে সম্প্রতি গঠিত হলো সেন্টার অব রিসার্চ এক্সিলেন্স ইন সেমিকন্ডাক্টর টেকনোলজি (ক্রেস্ট)। প্রবাসী বাংলাদেশিদের চিন্তা, নেতৃত্ব ও প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে এই গবেষণা কার্যক্রম।

বাংলাদেশ একাডেমি অব সেমিকন্ডাক্টর ইনোভেশন অ্যান্ড কারিকুলাম সাপোর্ট (বেসিকস)-এর আওতায় প্রথম বিয়ার (বায়োটেক, ইলেকট্রনিকস, এআই এন্ড রোবোটিকস) সামিটের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে, উদ্ভাবন ও বৈশি^ক সহযোগিতার ভিত্তিতে ক্রেস্ট এনআরবি এবং স্থানীয় অংশীদারদের সাথে নিয়ে বাংলাদেশকে সিলিকন রিভার হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ক্রেস্ট-এর প্রথম বছর শুরু হচ্ছে ৭টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে ৯টি গ্র্যাজুয়েট ফেলোশিপ দিয়ে। বুয়েটের ৩ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি থেকে একজন করে মোট ৯ জন শিক্ষকের তত্ত্বাবধানে (মেন্টর) এই ফেলোশিপ দেয়া হবে।

আয়োজকরা বলছেন, এটি কেবল একটি গবেষণা কেন্দ্র নয়, এটি প্রযুক্তি-নির্ভর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার অঙ্গীকার।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা