সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন
২২৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের বাজারে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

---প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে বাজারে তাদের নতুন স্মার্টফোন সি৮৫ প্রো উন্মোচনের ঘোষণা দিয়েছে। ৭ নভেম্বর পর্যন্ত ফোনটি প্রি-বুক করা যাবে। প্রি-বুকিংয়ের ক্ষেত্রে ক্রেতারা এক্সক্লুসিভ রিয়েলমি ব্যাগের সাথে বাংলালিংকের বিশেষ অফারসহ আকর্ষণীয় উপহার পাবেন।

ডিভাইসটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ইন্ডাস্ট্রি-লিডিং আইপি৬৯ প্রো ওয়াটারপ্রুফ রেটিং, যা ফোনটিকে পানির নিচে টানা ৬০ দিন পর্যন্ত টিকে থাকতে সক্ষম করে তোলে। ফোনটিতে ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা সহ রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি।

৬.৮ ইঞ্চি ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লের ফোনটি ৪০০০ নিটস পিক ব্রাইটনেস উজ্জ্বল আলোতেও নিখুঁত ও ঝকঝকে ভিজ্যুয়াল নিশ্চিত করে। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর, যা ইন্টেলিজেন্ট এআই অপটিমাইজেশনের মাধ্যমে গেমিং, মাল্টিটাস্কিং, স্ট্রিমিং, ফটোগ্রাফি ও আউটডোর ব্যবহারে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করবে। এছাড়াও, এতে এআই এডিট জিনি ও এআই আউটডোর মোডের সুবিধা থাকায় ব্যবহারকারীরা যেকোনো সময়, যেকোনো স্থানে অনায়াসে ছবি এডিট করতে পারবেন।

ডিভাইসটি তিনটি ভ্যারিয়েন্টে ‘প্যারট পার্পল’ ও ‘পিকক গ্রিন’ দুটি রঙে পাওয়া যাচ্ছে। ৬ জিবি + ১২৮ জিবির মূল্য ২০,৯৯৯ টাকা; ৮ জিবি + ১২৮ জিবির মূল্য ২২,৯৯৯ টাকা ও ৮ জিবি + ২৫৬ জিবি ভার্সনের মূল্য ২৪,৯৯৯ টাকা।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন