বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দারাজ ১১.১১: বছরের সবচেয়ে বড় সেল নিয়ে ফিরছে ‘দ্য রিয়েল বস’
দারাজ ১১.১১: বছরের সবচেয়ে বড় সেল নিয়ে ফিরছে ‘দ্য রিয়েল বস’
ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ আবারও নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় বিক্রয় উৎসব ‘দারাজ ১১.১১’। এবারের ক্যাম্পেইনের মূল প্রতিপাদ্য ‘দ্য রিয়েল বস’। আগামী ১০ নভেম্বর রাত ৮টা থেকে শুরু হয়ে এই শপিং উৎসব চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
এবারের ১১.১১ ক্যাম্পেইনে থাকছে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। ফ্ল্যাশ সেল, হট ডিল, মেগা ডিল ও বিশেষ ‘১১/১১১/১,১১১/১১,১১১’ টাকার ডিলের পাশাপাশি থাকছে ফ্ল্যাট ডিসকাউন্ট ও ব্র্যান্ড রাশ আওয়ার অফার। ৩৯৯ ও ৭৯৯ টাকার বেশি অর্ডারে থাকছে ফ্রি ডেলিভারি ও ডেলিভারি ডিসকাউন্টের সুবিধা।
এছাড়া ১ টাকার গেমে অংশ নিয়ে গ্রাহকরা পাচ্ছেন বিশেষ পুরস্কার জেতার সুযোগ। এই গেমে বিনামূল্যে অংশগ্রহণ করা যাবে। ১০-২১ নভেম্বর পর্যন্ত অংশগ্রহণকারীরা নির্ধারিত ১ টাকার পণ্য অর্ডার করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এই গেমে রয়েছে ১০টি পুরস্কার: প্রথম পুরস্কার ডেটল-স্পন্সরড রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ বাইক, দ্বিতীয় পুরস্কার লটো-প্রদত্ত শ্রীলঙ্কা যুগল ভ্রমণের প্যাকেজ, তৃতীয় পুরস্কার রিভোর সৌজন্যে রিভো এ১১ ইলেকট্রিক স্কুটার এবং আরও ৭টি পুরস্কার রয়েছে। পুরস্কার জেতার জন্য বিজয়ীদের নির্বাচন করা হবে ক্যাম্পেইন চলাকালীন সময়ে ডেলিভারি হওয়া অর্ডারগুলোর সর্বোচ্চ মোট মূল্যেও ভিত্তিতে। এছাড়া, গ্র্যান্ড প্রাইজ বিজয়ী হওয়ার জন্য অংশগ্রহণকারীকে নূন্যতম ৩০০ টাকার ডেটল পণ্য কেনার শর্ত পূরণ করতে হবে।





লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা