সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ১২, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা (Home) » আইসিটি সংবাদ » ব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও ইয়ারবাডস পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডে
প্রথম পাতা (Home) » আইসিটি সংবাদ » ব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও ইয়ারবাডস পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডে
৩০৪ বার পঠিত
রবিবার ● ৯ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও ইয়ারবাডস পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডে

---প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশের বাজারে নিয়ে এলো ব্লিসবন্ড ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য। পণ্যগুলোর মধ্যে রয়েছে স্মার্টওয়াচ ও এয়ারবাডস।

স্মার্টওয়াচ: ব্লিসবন্ডের অন্যতম জনপ্রিয় একটি ফ্যাশন ও ফিটনেস স্মার্টওয়াচ ব্লিসবন্ড ফিউশন। এতে আছে  এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ব্লুটুথ ৫.৩ কলিং, উন্নত সেন্সর, ফিটনেস ট্র্যাকারের জন্য ইসিজি, হার্টরেট, অক্সিজেন পরিমাপক ও রক্তচাপ মনিটরিং সহ বেশ কিছু হেলথ ফিচার। স্মার্টওয়াচটি আইপি৬৮ রেটিং সম্পন্ন, ফলে পানিতে ভিজে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এর ব্যাটারি ক্যাপাসিটি ২৬০ এমএএইচ, যা একবার ফুল চার্জে ২-৩ দিন ব্যবহার এবং ১৫ দিন স্ট্যান্ডবাই সুবিধা দেয়। স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে কালো রঙে, দাম ১৭৫০টাকা।

অন্যদিকে ব্লিসবন্ড অ্যাক্টিভ ফিটনেস অ্যান্ড ফ্যাশন ব্লুটুথ কলিং স্মার্টওয়াচটিতে রয়েছে ২.১০ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে (২৮০ বাই ৩২০ রেজলিউশন), ব্লুটুথ ৫.৩ কলিং সুবিধা ও আইপি৬৮ ওয়াটার রেজিস্ট্যান্স। হার্টরেট, রক্তচাপ, রক্তে অক্সিজেন ও তাপমাত্রা মনিটর সহ ১০০টির বেশি এক্সারসাইজ মোড রয়েছে এতে। ৩০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি একবার চার্জে ৫-৭ দিন ব্যবহার এবং প্রায় ৩০ দিন স্ট্যান্ডবাই সুবিধা দেয়। জিংক অ্যালয় বডি ও টাফেন্ড গ্লাসে তৈরি ওয়াচটি পাওয়া যাচ্ছে ২৫৯০ টাকায়।

এয়ারবাডস: ব্লিসবন্ড এইচ এএনসি+ইএনসি টিডাব্লিউএস এয়ারবাডস হলো একটি আধুনিক ট্রু ওয়্যারলেস ইয়ারবাড, যেখানে রয়েছে ব্লুটুথ ৫.৩ সংযোগ, টাইটানিয়াম অ্যালয় ড্রাইভার এবং হাইব্রিড এএনসি ও ইএনসি প্রযুক্তি, যা বাইরের শব্দ কমিয়ে আরও পরিষ্কার সাউন্ডের অভিজ্ঞতা দেয়। রয়েছে আল্ট্রা লো লেটেন্সি মোড, যা গেমিংয়ের জন্য উপযোগী। প্রতিটি ইয়ারবাডে ৩৫ এমএএইচ ব্যাটারি এবং চার্জিংকেসে ৩০০ এমএএইচ ব্যাটারি থাকায় একটানা প্রায় ৬ ঘণ্টা ও মোট ২০ ঘণ্টা পর্যন্ত প্লে­ব্যাক পাওয়া যায়। ইউএসবি-সি চার্জিং সুবিধাযুক্ত এই ইয়ারবাডটি বর্তমানে গ্লোবাল ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে ২,৪৯০ টাকায়।

এছাড়া ব্লিসবন্ড এস১ আল্ট্রা-শট স্টিম ডিজাইনের এএনসি+ইএনসি টিডাব্লিউএস এয়ারবাডসও বাজারে পাওয়া যাচ্ছে। এটি ব্লুটুথ ৫.৩ মাধ্যমে সংযোগ স্থাপন করে, অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনের মাধ্যমে বাইরের নয়েজ বাতিল করে। এই ফিচার বাইরের ২৫ ডেসিবল পর্যন্ত নয়েজ ক্যানসেল করার ক্ষমতা রাখে। এই ইয়ারবাডে ৪০ এমএএইচ ব্যাটারি ও চার্জিংকেসে ৩২০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা  একবার চার্জে ইয়ারবাড প্রায় ৬ ঘণ্টা ও চার্জিংকেস সহ প্রায় ২০ ঘণ্টা ব্যবহার সম্ভব। চার্জিংয়ে রয়েছে ইউএসবি-সিপোর্ট। অফিসিয়াল ওয়ারেন্টিসহ এয়ারবাডসটির দাম ১৮৯০ টাকা।



আইসিটি সংবাদ এর আরও খবর

নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প
গ্রামীণফোনের ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত গ্রামীণফোনের ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইতালীয় নকশায় ইনফিনিক্স নোট ৬০ প্রো ৫জি দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইতালীয় নকশায় ইনফিনিক্স নোট ৬০ প্রো ৫জি
বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ প্যাক চালু করল রবি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ প্যাক চালু করল রবি
ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ-ইউআইইউ ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ-ইউআইইউ
বাংলাদেশে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ উন্মোচন বাংলাদেশে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ উন্মোচন
দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প
গ্রামীণফোনের ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইতালীয় নকশায় ইনফিনিক্স নোট ৬০ প্রো ৫জি
বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ প্যাক চালু করল রবি
ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ-ইউআইইউ
বাংলাদেশে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ উন্মোচন
দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের