রবিবার ● ৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » জিএসএমএ ‘এক্সিলেন্স ইন সাসটেইনেবিলিটি ভিডিও অ্যাওয়ার্ড’ জিতেছে গ্রামীণফোনের ‘কাগজের কলম’
জিএসএমএ ‘এক্সিলেন্স ইন সাসটেইনেবিলিটি ভিডিও অ্যাওয়ার্ড’ জিতেছে গ্রামীণফোনের ‘কাগজের কলম’
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজের কলম’ (দি পেপার পেন) এর জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত জিএসএমএ ডিজিটাল নেশন সামিট ২০২৫ (আসিয়ান সংস্করণ) এ ‘এক্সিলেন্স ইন সাসটেইনেবিলিটি ভিডিও অ্যাওয়ার্ড’ জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
গ্রামীণফোনের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন কর্পোরেট পোর্টফোলিও, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনের প্রধান শারমিন রহমান। আসিয়ান অঞ্চলের ১৭টি মনোনীত কনটেন্টের মধ্য থেকে কঠোর মূল্যায়নের ভিত্তিতে জিএসএমএ বিচারক প্যানেল গ্রামীণফোনকে বিজয়ী ঘোষণা করে। জিএসএমএ ডিজিটাল নেশন অ্যাওয়ার্ডস এমন সব প্রতিষ্ঠানকে সম্মাননা জানায় যারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এশিয়া জুড়ে অন্তর্ভুক্তি, টেকসই উন্নয়ন ও উদ্ভাবনকে এগিয়ে নিচ্ছে এবং সংযোগের শক্তি কীভাবে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে তা তুলে ধরছে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে যশোরের পরিবেশবান্ধব উদ্যোক্তা নাসিমা আখতারের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হয়েছে। তিনি একটি সাধারণ ধারণাকে টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের জন্য একটি কমিউনিটি-ভিত্তিক উদ্যোগে রূপ দিয়েছেন। তার উদ্ভাবন ‘শুভ পরিবেশবান্ধব কলম’ ব্যবহারের পর মাটিতে রোপণ করলে গাছে পরিণত হয়। এই উদ্যোগ একদিকে স্থানীয় নারীদের জন্য জীবিকার সুযোগ তৈরি করেছে, অন্যদিকে পরিবেশবান্ধব জীবনধারায় অনুপ্রেরণা জুগিয়েছে। গ্রামীণফোন নাসিমার এই অনুপ্রেরণামূলক গল্পটি উপস্থাপন করেছে এই বার্তা দিতে যে, উদ্দেশ্যনির্ভর উদ্ভাবনই হতে পারে সামাজিক অগ্রগতি ও তাৎপর্যপূর্ণ পরিবর্তনের চালিকাশক্তি।
এই অর্জন উদযাপনে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামানের নেতৃত্বে একটি দল যশোরে নাসিমার বাড়ি ও কারখানায় গিয়ে তার আনন্দ ভাগ করে নেয় এবং কমিউনিটি উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে তার অবদানের স্বীকৃতি জানায়।





উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ