রবিবার ● ৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মানিকগঞ্জে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মানিকগঞ্জে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা এখন সাংবাদিকতা এবং মানবাধিকার সুরক্ষার সাথে গভীরভাবে সম্পর্কিত। সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে সম্প্রতি মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো ‘সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ধারাবাহিকভাবে এই ধরনের কর্মশালার আয়োজন করে আসছে।
এই প্রশিক্ষণে অংশ নেন স্থানীয় সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করা তরুণ সাংবাদিক এবং মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। কর্মশালায় অংশগ্রহণকারীগণ ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন সুরক্ষার বিভিন্ন দিক, ঝুঁকি চিহ্নিতকরণ, নিরাপদ ব্রাউজিং ও যোগাযোগ, এনক্রিপশন, দুইধাপ বিশিষ্ট লগইন ব্যবস্থা, ডিজিটাল স্বাস্থ্যবিধি এবং প্রাইভেসি সচেতনতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহন করেন।
কর্মশালায় ডিজিটাল সুরক্ষার বিভিন্ন দিক উপস্থাপন করেন ভয়েসের প্রোগ্রাম অফিসার প্রিয়তা ত্রিপুরা। তিনি বলেন, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করছেন। তাই তথ্য সুরক্ষা ও সচেতন ডিজিটাল আচরণ তাদের কাজের নিরাপত্তা ও বিশ^াসযোগ্যতা বজায় রাখে। তিনি গণমাধ্যম কর্মী ও মানবাধিকারকর্মীদের অনলাইন ও ডিজিটাল সুরক্ষার বিভিন্ন বাধা ও সেগুলো উত্তরণের উপায় সম্পর্কে আলোচনা করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ।





উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ