সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা (Home) » আইসিটি সংবাদ » বিএসআইএ’র আয়োজেন মালয়েশিয়ায় তিনদিনের সেমিকন্ডাক্টর বিষয়ক রোড শো
বিএসআইএ’র আয়োজেন মালয়েশিয়ায় তিনদিনের সেমিকন্ডাক্টর বিষয়ক রোড শো
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এর আয়োজনে ১১-১৩ নভেম্বর মালয়েশিয়ার পেনাং-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বিএসআইএ রোডশো ২০২৫’। ‘ইন্ট্রোডিওসিং বাংলাদেশ এজ সিলিকন রিভার’ শীর্ষক এ রোড শোতে বাংলাদেশে উদীয়মান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে মালয়েশিয়ার উন্নত সেমিকন্ডাক্টর শিল্প ও বৈশ্বিক প্রযুক্তি নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করা হবে।
বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে ডিজাইন, ইনোভেশন এবং ট্যালেন্ট পার্টনার হিসেবে বাংলাদেশের সক্ষমতাকে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। মালয়েশিয়াকে এই বৈশ্বিক সম্পৃক্ততার প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে, কারণ এটি এশিয়ার অন্যতম পরিপক্ক সেমিকন্ডাক্টর প্যাকেজিং ও টেস্টিং হাব।
রোডশোতে অংশগ্রহণকারী বিএসআইএ ডেলিগেশনে রয়েছে বাংলাদেশের শীর্ষ সেমিকন্ডাক্টর ডিজাইন ও টেস্টিং প্রতিষ্ঠান উলকাসেমি, নিউরাল সেমিকন্ডাক্টর, প্রাইম সিলিকন, সিলিকোনোভা লিমিটেড, আইটেস্ট বাংলাদেশ এবং ক্যাকটাস ম্যাটেরিয়ালস। এতে পেনাং রাজ্যের উপ-প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রোডশো সম্পর্কে বিএসআইএ সভাপতি মোঃ এ জাব্বার বলেন, ‘সিলিকন রিভার’ উদ্যোগ শুধু সেমিকন্ডাক্টর শিল্পে নয়- এটি বৈশ্বিক উদ্ভাবনে বাংলাদেশকে আত্মবিশ্বাসী অংশীদার হিসেবে প্রতিষ্ঠার যাত্রা। এই রোডশোর মাধ্যমে আমরা বাংলাদেশের ডিজাইন সক্ষমতাকে মালয়েশিয়ার ম্যানুফ্যাকচারিং দক্ষতার সাথে যুক্ত করে আঞ্চলিক সহযোগিতার নতুন দ্বার খুলতে চাই।





দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের
দারাজের ১১.১১ ক্যাম্পেইন শুরু ১০ নভেম্বর
ইডটকোর টাওয়ারে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহে ফ্লোসোলারের সঙ্গে চুক্তি
ফুটবল ও প্রযুক্তির সমন্বয়ে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
বাইসিস এর উদ্যোগে ক্ষুদে গণিতবিদদের নিয়ে অনুষ্ঠিত হল ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট’
বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় প্রিয়শপ
শিশুদের নিয়ে নাসা স্পেস ইনোভেশন ক্যাম্পের অ্যাস্ট্রো ক্যাম্প
ব্যবসা পরিচালনায় চারটি এআই সেবা আনল বিটোপিয়া