সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ১২, ২০২৫, ২৮ অগ্রহায়ন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রাজধানীতে উল্কাসেমি ভিএলএসআই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রাজধানীতে উল্কাসেমি ভিএলএসআই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
৮৩ বার পঠিত
বুধবার ● ১২ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজধানীতে উল্কাসেমি ভিএলএসআই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

---বাংলাদেশের প্রযুক্তি খাতকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর অঙ্গনে এক ধাপ এগিয়ে নিতে রাজধানীতে গত ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘উল্কাসেমি ভিএলএসআই প্রশিক্ষণকেন্দ্র’। দেশের তরুণ প্রকৌশলীদের বিশ্বমানের চিপ ডিজাইন দক্ষতা অর্জনে সহায়তা করার উদ্দেশ্যে দেশীয় সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানি উল্কাসেমি এই উদ্যোগটি গ্রহন করেছে।

প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে বুয়েট, আহসানুল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মিলিটারি সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা বিষয়ে সরকার অবগত এবং এই শিল্পকে আরও সমৃদ্ধ করতে সরকার থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, উল্কাসেমির এই প্রশিক্ষণগ্রহন করে আমাদের তরুণরা বিশ্বমানের কর্মসংস্থান নিশ্চিত করতে পারবে। জুলাই বিপ্লবের অন্যতম উদ্দেশ্য ছিলো কর্মসংস্থান সৃষ্টি। তরুণদের উন্নত জীবন ও জ্ঞানভিত্তিক সমাজ উপহার দিতে পারলেই তা জুলাই বিপ্লবের তাৎপর্যময় বাস্তবায়ন হবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের সেমিকন্ডাক্টর খাতে বিশাল কর্মসংস্থান তৈরির সম্ভবনাকে প্রাধান্য দিয়ে এই প্রশিক্ষন কেন্দ্র স্থাপনা করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে উল্কাসেমিতে ৫৭০ এর অধিক প্রকৌশলী কাজ করছেন। যা ২০২৬-২৭ সালের মধ্যে ১,০০০ এ পরিনত হওয়ার সম্ভবনা রয়েছে এবং ২০৩০ সালের মধ্যে ৫,০০০ ইঞ্জিনিয়ারকে নিয়ে কাজ করার স্বপ দেখে উল্কাসেমি। এই ভিএলএসআই প্রশিক্ষণকেন্দ্র, সেই লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, এই উদ্যোগটি বৈশ্বিক ১ ট্রিলিয়ন ডলার মূল্যের সেমিকন্ডাক্টর বাজারে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক হবে ।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে উল্কাসেমির অভিজ্ঞ ও দক্ষ ইঞ্জিনিয়ারবৃন্দ এই প্রশিক্ষণ কেন্দ্রে আইসি লেআউট ডিজাইন, আইসি ফিজিক্যাল ডিজাইন, সার্কিট ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। অধিকতর জ্ঞান অর্জনের লক্ষ্যে ভবিষ্যতে এই প্রশিক্ষণ কর্মসূচিতে ফার্মওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি-ভিত্তিক আরও বিষয় অন্তর্ভুক্ত করা হবে।



আইসিটি সংবাদ এর আরও খবর

উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫ উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন ‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ