বুধবার ● ১২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতে নিলো বিকাশ
বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতে নিলো বিকাশ
ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে উদ্ভাবনী প্রযুক্তি ও সমাধান প্রদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৫’ এ ৪ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বিকাশ। এবছর অ্যাওয়ার্ডের তৃতীয় সংস্করণে (২০২৫) ডিজিটাল লেন্ডিং ও এমএফএস/ডিএফএস ক্যাটাগরিতে বিজয়ী এবং পেমেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্যাটাগরিতে অনারেবল মেনশন পেয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি।
বিকাশের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চিফ এক্সর্টানাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.)। এসময় বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সম্প্রতি, বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক প্রযুক্তি খাতে উদ্ভাবন, প্রভাব এবং নেতৃত্ব দেয়া প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয়া হয়। এমএফএস/ডিএফএস ক্যাটাগরিতে ‘দ্য বিকাশ ইমপ্যাক্ট’ এবং ডিজিটাল লেন্ডিং ক্যাটাগরিতে বিকাশের ‘পে লেটার’ সেবা পেয়েছে ‘ফিনটেক ইনোভেশন অব দ্যা ইয়ার’ এর স্বীকৃতি। এছাড়া, আর্থিক অন্তর্ভুক্তি ক্যাটাগরিতে ‘পে লেটার’ এবং পেমেন্ট ক্যাটাগরিতে ‘মার্চেন্ট অ্যাপ’ পেয়েছে অনারেবল মেনশন।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়