বুধবার ● ১২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা (Home) » আইসিটি সংবাদ » অটোমোটিভ সফটওয়্যার উন্নয়নে আইএসও ২৬২৬২ সনদ পেল ক্যাসপারস্কি
অটোমোটিভ সফটওয়্যার উন্নয়নে আইএসও ২৬২৬২ সনদ পেল ক্যাসপারস্কি
সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি অটোমোটিভ সফটওয়্যার উন্নয়নের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মানদন্ড আইএসও ২৬২৬২ সনদ অর্জন করেছে। এই সনদ প্রমাণ করে, ক্যাসপারস্কি শুধু সাইবার নিরাপত্তায় নয়, বরং ফাংশনাল সেফটি বা প্রযুক্তিগত নিরাপত্তায়ও নির্ভরযোগ্যতা এবং গুণগত মান বজায় রাখতে সক্ষম।
আইএসও ২৬২৬২ একটি আন্তর্জাতিক মান, যা গণ-উৎপাদিত যানবাহনে ব্যবহৃত বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করে। এর মূল লক্ষ্য হলো প্রযুক্তিগত ত্রুটি বা ব্যর্থতার কারণে সম্ভাব্য ঝুঁকি কমিয়ে আনা, যাতে মানুষের জীবন ও সম্পদ সুরক্ষিত থাকে। এই সনদ অর্জনের মাধ্যমে ক্যাসপারস্কি এখন অটোমোটিভ সিকিউর গেটওয়ের পাশাপাশি পরিবহন ও শিল্পক্ষেত্রেও নিরাপদ সফটওয়্যার সলিউশন তৈরিতে এগিয়ে যাবে।
ক্যাসপারস্কিওএস অটোমোটিভ ডেভেলপমেন্টের লিড সিকিউরিটি অ্যানালিস্ট তাতিয়ানা গোলুবেভা বলেন, এই সনদ আমাদের জন্য একটি বড় অর্জন। এটি প্রমান করে, আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে কার্যক্রম পরিচালনা করছি। আমাদের সিকিউরিটিগুলো শুধু সাইবার নিরাপত্তা নিশ্চিত করে না, একইসাথে গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোর প্রযুক্তিগত নিরাপত্তাও বজায় রাখে, যা মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।





নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প
গ্রামীণফোনের ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইতালীয় নকশায় ইনফিনিক্স নোট ৬০ প্রো ৫জি
বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ প্যাক চালু করল রবি
ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ-ইউআইইউ
বাংলাদেশে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ উন্মোচন
দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের