সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অ্যাসোসিও অ্যাওয়ার্ড ২০২৫ পেল বাংলাদেশি দুটি প্রতিষ্ঠান
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অ্যাসোসিও অ্যাওয়ার্ড ২০২৫ পেল বাংলাদেশি দুটি প্রতিষ্ঠান
২১৭ বার পঠিত
বুধবার ● ১২ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অ্যাসোসিও অ্যাওয়ার্ড ২০২৫ পেল বাংলাদেশি দুটি প্রতিষ্ঠান

---এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠনগুলোর সংস্থা এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) আয়োজিত ‘অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৫’ এ বাংলাদেশের দুই প্রযুক্তি প্রতিষ্ঠান দুটি ক্যাটেগরিতে সম্মাননা অর্জন করেছে।

অ্যাসোসিও টেলেন্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে রাইজআপ ল্যাবস এবং অ্যাসোসিও আউটস্ট্যান্ডিং ডিজিটাল ট্রান্সফরমেশন অর্গানাইজেশন অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে প্রাইডসিস আইটি লিমিটেড এই সম্মাননা অর্জন করেছে।

তিন দিনের ‘অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৫’ তাইওয়ানের রাজধানী তাইপেতে ১০-১২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় দিন ১১ নভেম্বর ‘অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন অ্যাসোসিওর চেয়ারম্যান ড. ব্রায়ান সিন এবং অ্যাসোসিওর আজীবন সম্মানিত চেয়ারম্যান ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাবৃন্দ। এবারের সামিটের মূল প্রতিপাদ্য ছিলো ‘এআই শেপিং দ্য ডিজিটাল এশিয়া’।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল