বুধবার ● ১২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা প্রদানে ‘জিপি শিল্ড’ চালু করলো গ্রামীণফোন
নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা প্রদানে ‘জিপি শিল্ড’ চালু করলো গ্রামীণফোন
গ্রাহকদের ম্যালওয়্যার, র্যানসমওয়্যার এবং ফিশিং আক্রমণসহ ক্রমবর্ধমান অনলাইন হুমকি থেকে সুরক্ষা দিতে ‘জিপি শিল্ড’ চালু করলো টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এটি সিসকো-চালিত পরবর্তী প্রজন্মের ডিএনএস-লেয়ার সিকিউরিটি সল্যুশন।
বাংলাদেশে ডিজিটাল জীবনধারার প্রসারের সাথে সাথে ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ক্রমশ ক্ষতিকর লিংক, ডেটা চুরি ও অনলাইন প্রতারণার ঝুঁকির মুখে পড়েছে। গ্রামীণফোনের নেটওয়ার্কে সিসকোর সেরা থ্রেট ইন্টেলিজেন্স যুক্ত করে এই ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করবে জিপি শিল্ড। এজন্য কোনো অ্যাপ ইনস্টল, ডাউনলোড বা ডিভাইস স্টোরেজ ছাড়াই রিয়েল-টাইম সাইবার সুরক্ষা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে নিরাপদ ব্রাউজিং হয়ে উঠবে সহজলভ্য ও নির্বিঘ্ন।
জিপি শিল্ড’র লক্ষ্য হচ্ছে গ্রামীণফোনের নেটওয়ার্কে সাইবার সুরক্ষা নিশ্চিত করা। সেই লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা ক্যাম্পেইনটির বার্তা হচ্ছে ‘প্রবেশ নিষিদ্ধ: আপনার নয়, ক্ষতিকর ভাইরাস ও ভুয়া লিংকের’।
গ্রাহকরা মাই জিপি অ্যাপের মাধ্যমে মাসিক ৫০ টাকা বা বাৎসরিক ৫০০ টাকার বিনিময়ে জিপি শিল্ড সাবস্ক্রাইব করতে পারবেন।





রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়