মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) কাজী মাহবুব হাসান
বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) কাজী মাহবুব হাসান
কাজী মাহবুব হাসানকে নতুন চিফ মার্কেটিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। টেলিযোগাযোগ, প্রযুক্তি ও অর্থনৈতিক খাতে বিভিন্ন নেতৃত্বস্থানীয় দায়িত্বে দুই দশকের অভিজ্ঞতা রয়েছে কাজী মাহবুব হাসানের।
কাজী মাহবুব হাসান সর্বশেষ আর ভেঞ্চার্স পিএলসি’র সিইও হিসেবে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটিতে শুরু থেকেই তিনি একটি শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে নেতৃত্ব দেন। পাশাপাশি, রবি আজিয়াটার সিআইও হিসেবে তিনি অপারেটরটির আইসিটি, আইওটি, সাইবার নিরাপত্তা এবং বড় মাপের প্রযুক্তিগত রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এর আগে তিনি দিল্লিভেরি, গ্রামীণফোন, ডেলয়েট ইউকে ও আইবিএম ইউকে- তে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করা কাজী মাহবুব হাসান একজন ফেলো চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র প্রাক্তন শিক্ষার্থী।





রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু
বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার
বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি
বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু
এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার