সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টিকটক ব্যবহারকারীদের জন্য টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার চালু
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টিকটক ব্যবহারকারীদের জন্য টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার চালু
৩০৯ বার পঠিত
রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিকটক ব্যবহারকারীদের জন্য টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার চালু

---টিকটক ব্যবহারকারীদের জন্য চালু হলো নতুন টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার। এই নতুন আপডেটে রয়েছে একাধিক ফিচার যা টিকটক ব্যবহারকারীদের সচেতন ডিজিটাল অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে। এই উদ্যোগটি টিকটক প্ল্যাটফর্মের ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণ অনলাইন অভিজ্ঞতা তৈরির প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে।

নিরাপত্তা ও কমিউনিটি গাইডলাইনকে গুরুত্ব দিয়ে টিকটক এই নতুন ফিচার নিয়ে এসেছে। ‘টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং’ নামের নতুন ফিচারটি এই কমিউনিটির জন্য আগের চেয়ে সহজে বিশ্রাম নেওয়ার সুযোগ তৈরি করছে। এতে আগের স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট ফিচারের পরিবর্তে নতুন কিছু ফিচার এসেছে, যেমন: টিকটক ইউজাররা প্রতিদিনের উদ্দেশ্য ঠিক করতে ১২০টির বেশি অ্যাফারমেশন কার্ড ডাউনলোড বা শেয়ার করতে পারবে। প্রশান্তিদায়ক শব্দ বা সাউন্ড জেনেরেটর ফিচারটির মাধ্যমে বৃষ্টির শব্দ, ঢেউ এবং হোয়াইট নয়েজ পাওয়া যাবে। এর আরেকটি ফিচার হলো ব্রিদিং এক্সারসাইজ যেখানে রয়েছে বিভিন্ন ধরনের শ^াস-প্রশ^াসের অনুশীলন।

টাইম অ্যান্ড ওয়েল  বিয়িং ফিচার চালু করার পাশাপাশি চারটি নতুন ওয়েল বিয়িং মিশন নিয়ে আসা হয়েছে।  দীর্ঘমেয়াদি সচেতন ডিজিটাল অভ্যাস তৈরি করার জন্য এই মিশনগুলো ছোট, আকর্ষণীয় এবং সবার জন্য ডিজাইন করা হয়েছে। যেমন এখানে আট সপ্তাহের স্লিপ আওয়ারস মিশন থাকবে যেখানে একটি ভার্চুয়াল ‘ওয়েল-বিয়িং ট্রি’ অনুসরণ করে আগাতে হবে। নির্ধারিত সীমার মধ্যে স্ক্রিন টাইম মেনে চলার জন্য দেয়া হবে ‘দৈনিক স্ক্রিন টাইম ব্যাজ,’ এবং প্ল্যাটফর্মে ব্যয় করা সময় যাচাই করার জন্য থাকবে ‘সাপ্তাহিক স্ক্রিন টাইম রিপোর্ট মিশন’। এছাড়া,  অন্যদের এই ফিচারগুলো ব্যবহারে উৎসাহিত করার জন্য আছে ওয়েল-বিয়িং অ্যাম্বাসেডর মিশন।

ডিজিটাল ওয়েলনেস ল্যাব, টিকটকের গবেষণা এবং এর ইয়ুথ কাউন্সিলের মতামতের ভিত্তিতে এই মিশনগুলো তৈরি করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, কিশোর-কিশোরীদের দুই-তৃতীয়াংশ ডিজিটাল সময় ব্যবস্থাপনার টুলসগুলোকে উপকারী মনে করে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল