সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নতুন দামে পাওয়া যাচ্ছে অপো এ৫
নতুন দামে পাওয়া যাচ্ছে অপো এ৫
প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের নতুন স্মার্টফোন অপো এ৫ (৬ জিবি + ১২৮ জিবি) এখন নতুন দাম ১৭,৯৯০ টাকায় নিয়ে এসেছে। ডিভাইসটির আগের দাম ছিল ১৯,৯৯০ টাকা।
ফোনটিতে রয়েছে আইপি৬৫ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স যা পানি, ছিটা বা ধুলাবালি থেকে ডিভাইসকে সুরক্ষিত রাখে। ফোনটির ১৪-স্টার মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স, হঠাৎ পড়ে গিয়ে নষ্ট হওয়া থেকে ডিভাইসটিকে সুরক্ষিত রাখে। আর এর এসজিএস গোল্ড সার্টিফিকেশন যেকোনো কঠিন পরিস্থিতিতে ফোনটিকে সচল রাখার মতো সুরক্ষা নিশ্চিত করে।
ডিভাইসটিতে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির পাশাপাশি রয়েছে ৪৫ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জার। রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ৫ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা। ফটো এডিটিংয়ের জন্য ফোনটিতে রয়েছে এআই ইরেজার ২.০, যা মাত্র কয়েক সেকেন্ডেই অনাকাক্সিক্ষত বিষয়গুলো ছবি থেকে সরিয়ে ফেলে।
মিস্ট হোয়াইট ও অরোরা গ্রীন এই দুইটি রঙে ডিভাইসটি পাওয়া যাচ্ছে ১৭,৯৯০ টাকায়।





বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি