সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে আসছে জাইস টেলিফটো ক্যামেরা সমৃদ্ধ ভিভো এক্স৩০০ প্রো
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে আসছে জাইস টেলিফটো ক্যামেরা সমৃদ্ধ ভিভো এক্স৩০০ প্রো
১৯১ বার পঠিত
রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজারে আসছে জাইস টেলিফটো ক্যামেরা সমৃদ্ধ ভিভো এক্স৩০০ প্রো

---মোবাইল ফটোগ্রাফিতে নতুনত্ব আনার ধারাবাহিকতায় ভিভো এবার নিয়ে আসছে ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো এক্স৩০০ প্রো। দূরের ছবি ঝাপসা হওয়া, কম আলোতে ডিটেইল হারানো, কিংবা সামান্য হাতের মুভমেন্টে ফ্রেম নষ্ট হওয়ার মতো সীমাবদ্ধতা দূর করতে জাইসের সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে এর শক্তিশালী টেলিফটো লেন্স।

স্মার্টফোনটির প্রধান আকর্ষণ হিসেবে আসছে ২০০ মেগাপিক্সেল জাইস এপিও টেলিফটো ক্যামেরা। এতে ব্যবহৃত হাই-এন্ড প্রফেশনাল এপিও লেন্স কালার বিভ্রান্তি বা ঝাপসা হওয়া নিয়ন্ত্রণ করে স্বচ্ছতা বাড়ায় এবং দূরের দৃশ্যেও দেয় পরিষ্কার, শার্প ডিটেইল। ফলে ট্রাভেল, ওয়াইল্ডলাইফ, পোর্ট্রটে বা স্পোর্টস যেকোনো পরিস্থিতিতেই ছবিতে থাকবে নিখুঁত শার্পনেস ও স্বাভাবিক রঙ।

ভিভো এক্স৩০০ প্রো-তে থাকছে উন্নত স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি এবং একটি ডুয়াল প্রো ইমেজিং চিপ। এর ফলে, সামান্য হাতের নড়াচড়াতেও ফ্রেম নষ্ট হবে না। কারণ উন্নত স্ট্যাবিলাইজেশন সিস্টেম ক্যামেরাটিকে স্থিরভাবে ধরে রাখবে। লেন্সের বিশেষ কোটিং অতিরিক্ত আলো কমিয়ে আরও পরিষ্কার আউটকাম এনে দেবে। পাশাপাশি, ক্যামেরার সেন্সর ও প্রসেসর দ্রুত ফোকাস এবং মুভমেন্ট দক্ষতার সঙ্গে হ্যান্ডল করে চলন্ত শটের মুহূর্তগুলোও নিখুঁতভাবে তুলে ধরবে।

ভিভো এক্স৩০০ প্রোতে থাকবে নতুন ও আপগ্রেডেড অরিজিন ওএস ৬, যা প্রতিদিনের কাজকে করবে আরও সহজ এবং স্মুথ। নতুন এই অপারেটিং সিস্টেমে দ্রুত ও মসৃণ পারফরম্যান্সের জন্য থাকবে স্মুথ ইঞ্জিন, উন্নত ইউজার ইন্টারফেস সুবিধা।

প্রিমিয়াম ফিল পাওয়া যাবে ফোনের ডিজাইনেও। ৭.৯৯ মিমি এর মিনিমালিস্ট, সিমেট্রিক ও আধুনিক ডিজাইনে ডিউন ব্রাউন ও ফ্যান্টম ব্ল্যাক- এই দুই গ্রিমিয়াম কালারে বাজারে আসছে এক্স৩০০ প্রো।

ভিভো বলছে, এটি শুধু একটি নতুন ফ্ল্যাগশিপ নয় বরং মোবাইল ইমেজিংয়ের নতুন মানদন্ড স্থাপন করবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা