সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ৮-১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ৮-১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫
২৭৫ বার পঠিত
মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৮-১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫

---আগামী ৮-১৩ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫। মেলায় যেকোনো প্রযুক্তিপণ্য কিনলেই থাকবে বিশেষ মূল্যছাড় ও পুরস্কার।

বিসিএস কম্পিউটার সিটির সভাপতি এ প্রসঙ্গে জানান, এবারের মেলা জুড়ে থাকবে সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও সিসি ক্যামেরাসহ নিত্য নতুন প্রযুক্তিপণ্যের সমাহার। মেলায় কেনাকাটায় ছাড়ের পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকবে নানা ধরনের আয়োজন। শিশু-কিশোরদের জন্য থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য।

সিটি আইটি মেগা ফেয়ার এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া জানান, মেলা উপলক্ষ্যে মার্কেট জুড়েই থাকবে নানা ধরনের অফার-মূল্যছাড়। মেলার পৃষ্ঠপোষক হিসাবে থাকছে আসুস, এপসন, এইচপি, এলডিনিও, লেনোভো, এমএসআই এবং টিপি-লিংক এর মতো বিশ^খ্যাত ব্র্যান্ড। মেলার চিত্রাঙ্কন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক গিগাবাইট।

প্রতিবছরের মতো এবারও মেলায় ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার, দর্শনার্থীদের জন্য মেগা ডিসকাউন্ট, নিশ্চিত উপহার, ক্যাশব্যাক, স্ক্র্যাচ অ্যান্ড উইন, টেক সেলিব্রেটি আড্ডা সহ সঠিক পণ্যের নিশ্চয়তাসহ নিশ্চিত ওয়ারেন্টি। এছাড়াও দর্শনার্থীদের জন্য প্রতিদিন থাকবে কনসার্ট ও র‌্যাফেল ড্র এর আয়োজন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা