সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১৯, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৩ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন অপো এ৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন অপো এ৬
২৭৯ বার পঠিত
বুধবার ● ৩ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজারে শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন অপো এ৬

---প্রযুক্তি ব্র্যান্ড অপো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন অপো এ৬ আনার ঘোষণা দিয়েছে। ও’ফ্যানস ফেস্টিভাল ২০২৫ এর মধ্যে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আল্ট্রা-লার্জ ব্যাটারি, আইপি৬৯ আলটিমেট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিজট্যান্স এবং সুপারকুল ভিসি সিস্টেম সহ অপো এ৬ এর যাত্রা শুরু হলো। ১০ ডিসেম্বর থেকে সারাদেশের সকল অফিসিয়াল অপো স্টোর ও অনুমোদিত ডিলারদের কাছে পাওয়া যাবে অপো এ৬।

অপো এ৬ রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, আইপি৬৯ রেটিং, অপটিমাইজড টাচ চিপ অ্যালগরিদম ও স্পø্যাশ টাচ মোড। ডিভাইসটিতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে। এর ৩৯০০ বর্গমিলিমিটার ভ্যাপর চেম্বার ভিসি সিস্টেম কার্যকর তাপ নিঃসরণ নিশ্চিত করে। ডিভাইসটিতে কিউওই এআই স্মার্ট নেটওয়ার্ক সিলেকশনও রয়েছে, যা ভূগর্ভস্থ পার্কিং লট বা ভিড় যুক্ত জায়গার মতো দুর্বল নেটওয়ার্কের ক্ষেত্রেও সর্বোত্তম নেটওয়ার্ক নিশ্চিত করে; শক্তিশালী কল স্থায়িত্ব ও কম গেমিং ল্যাগ নিশ্চিত করে।

এতে ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যেখানে এআই ইরেজার ২.০ এর মতো এআইজিসি (এআই জেনারেটিভ কনটেন্ট) ফিচার ব্যবহার করে ছবির অবাঞ্ছিত বিষয় মুছে ফেলা যায়।

ডিভাইসটি অরোরা গোল্ড ও স্যাফায়ার ব্লু এই দুটি রঙে নিয়ে আসা হয়েছে। এর ৬ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ২৪,৯৯০ টাকা এবং ৮ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ২৬,৯৯০ টাকা।

যে সকল ক্রেতা অপো এ৬ প্রি-অর্ডার করছেন, তারা ও’ফ্যানস ফেস্টিভাল লটারি অফারে অংশগ্রহণের সুযোগ পাবেন। এছাড়াও, মিলিয়ন টাকা ড্রিম ট্রিপ, বাই ওয়ান গেট ওয়ান, অপো এনকো বাডস৩ প্রো, অপো ওয়াচ এক্স২, রুম হিটার বা প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য উপহার হিসেবে উইন্টার হুডি সহ নানা আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে।



আইসিটি সংবাদ এর আরও খবর

ডিডিআইএক্সপো-২০২৬: পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ ডিডিআইএক্সপো-২০২৬: পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ
গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি
কোরবানির ঈদে অনলাইন কেনাকাটায় ‘স্বপ্ন’ এর মেগা অফার কোরবানির ঈদে অনলাইন কেনাকাটায় ‘স্বপ্ন’ এর মেগা অফার
কৃষককার্ড কর্মসূচিতে সুরক্ষিত সংযোগ দিচ্ছে এক্সেনটেক কৃষককার্ড কর্মসূচিতে সুরক্ষিত সংযোগ দিচ্ছে এক্সেনটেক
বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন
বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু
স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব
ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক
ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক
লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডিডিআইএক্সপো-২০২৬: পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ
গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি
কোরবানির ঈদে অনলাইন কেনাকাটায় ‘স্বপ্ন’ এর মেগা অফার
কৃষককার্ড কর্মসূচিতে সুরক্ষিত সংযোগ দিচ্ছে এক্সেনটেক
বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন
বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু
স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব
ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক
ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক
লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি