মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
রবি আজিয়াটা পিএলসি তাদের মাঠ পর্যায়ে ব্যবহারের জন্য পরিবেশ-বান্ধব ‘রবি সুপার বাইক’ চালু করেছে। সারাদেশের থানা ও ইউনিয়ন পর্যায়ে রবির ফিল্ড অফিসাররা এই ই-বাইক ব্যবহার করে আরও দ্রুত, পরিবেশবান্ধব ও কার্যকরভাবে গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দিতে পারবেন।
রবি আজিয়াটা পিএলসি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, পরিবেশবান্ধব এই ই-বাইকগুলোর মাধ্যমে আমরা কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি দূর-দূরান্তের গ্রাহকদের কাছে আরও দ্রুত, নির্ভরযোগ্য ও কার্যকর সেবা পৌঁছে দিতে সক্ষম হচ্ছি।
বাইকগুলোতে আছে কনভার্টেবল কার্গো বক্স, রবি ব্র্যান্ডের ছাতা, ফোল্ডেবল টুল, মোবাইল ও ল্যাম্প চার্জিং সুবিধাসহ ইউএসবি পোর্ট, জনসচেতনতা বাড়াতে অডিও হ্যান্ডমাইক ইত্যাদি। নিরাপত্তা ও কার্যক্রম তদারকি বাড়াতে রয়েছে ফেস রিকগনিশন বাইক আনলক সিস্টেম, জিও-ফেন্সিং এবং রিয়েল-টাইম মুভমেন্ট ট্র্যাকিংয়ের মত সুবিধা।





জাতীয় ডিজিটাল ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম উদ্বোধন
অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু
বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি