সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ৭, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
২০৯ বার পঠিত
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ

---স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক বিটুবি কোম্পানি পালসটেক প্রি-সিরিজ রাউন্ডে ৩ মিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহ করেছে। এই বিনিয়োগে নেতৃত্ব দিয়েছে ভিয়েতনামের আর্লি-স্টেজ ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান অ্যাসেন্ড ভিয়েতনাম ভেঞ্চারস (এভিভি) এবং সিঙ্গাপুরভিত্তিক অ্যাক্সিলারেটর ফান্ড ইটারেটিভ। এভিভির জন্য এটি বাংলাদেশে প্রথম বিনিয়োগ।

নতুন এই তহবিল পালসটেকের মেডবক্স প্ল্যাটফর্মকে সারাদেশে বিস্তার করতে এবং ওয়ান ফার্মেসি নামে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি মডেল চালু করতে সহায়তা করবে। এই মডেলের উদ্দেশ্য হলো দেশের হাজারো ছোট ও অনানুষ্ঠানিক ফার্মেসিকে একটি প্রযুক্তিনির্ভর ব্যবস্থার আওতায় আনা।

ওয়ান ফার্মেসির মাধ্যমে ফার্মেসিগুলো যাচাইকৃত কোম্পানির কাছ থেকে সরাসরি ওষুধ সংগ্রহ করতে পারবে। এতে ওষুধের উৎস এবং গন্তব্য সহজে ট্র্যাক করা যাবে, নিয়ন্ত্রক সংস্থার তদারকি আরও শক্তিশালী হবে এবং ফার্মেসিগুলো তাদের দৈনন্দিন কাজ, মজুত ব্যবস্থাপনা ও আর্থিক সেবা আরও সহজে পরিচালনা করতে পারবে।

পালসটেকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আরেফিন রাফি আহমেদ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ফার্মেসিগুলো যেন কেবলমাত্র যাচাইকৃত উৎস থেকে পণ্য পায়, যাতে রোগীদের কখনোই তাদের ব্যবহৃত ওষুধের গুণগত মান  নিয়ে সন্দেহ করতে না হয়। পালসটেক বিশ্বাস করে, প্রযুক্তি মানুষের জীবন সহজ করবে, জটিল নয়।

উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠিত পালসটেক পরিচালনা করছে মেডবক্স, যা একটি ডেটাভিত্তিক অর্ডারিং ও লজিস্টিকস প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম ফার্মেসিগুলোকে যাচাইকৃত প্রস্তুতকারকের কাছ থেকে সরাসরি আসল ওষুধ সংগ্রহ করতে সহায়তা করে। গত এক বছরে প্রতিষ্ঠানটি ঢাকার ১২ হাজরের বেশি ফার্মেসি এবং প্রায় ৩.৫ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছে।



আইসিটি সংবাদ এর আরও খবর

বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড় বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’ বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি