বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল অধিকার এবং অন্তর্ভুক্তিমূলক নাগরিক পরিসর এগিয়ে নিতে কাজ করা অধিকারভিত্তিক সংস্থা ভয়েস, ইউনেস্কোর সহযোগিতায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উদযাপন উপলেক্ষে ঢাকায় একটি আলোচনা সভা আয়োজন করে। লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচির পরিসমাপ্তির প্রেক্ষাপটে গত ১০ ডিসেম্বর এ সভার আয়োজন করা হয়। এতে সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, নারী, তরুণ ও আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
এবারের লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচির প্রতিপাদ্য ছিলো ‘সবার আগে নারী ও কিশোরীদের বিররুদ্ধ ডিজিটাল সহিংসতার অবসান’। আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, প্রযুক্তিনির্ভর সহিংসতা মানবাধিকার লঙ্ঘনের একটি প্রবেশদ্বার হয়ে উঠেছে। নারীদের ক্ষেত্রে অনলাইন হয়রানি, নজরদারি, হুমকি, ভুয়া তথ্য প্রচার ইত্যাদি, প্রায়ই বাস্তব জীবনে শারীরিক ও মানসিক ক্ষতিতে রূপ নেয়, যা ব্যক্তিগত নিরাপত্তা ও গণতান্ত্রিক মত প্রকাশের পরিসর দুটোই ক্ষতিগ্রস্ত করে।
সভায় ‘বাংলাদেশে মানবাধিকার অবস্থা পর্যালোচনা: ডিজিটাল সহিংসতা রোধ এবং সাংবাদিকতার নিরাপত্তা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভয়েসের উপপরিচালক, মুশাররাত মাহেরা। তিনি বলেন, ডিজিটাল সহিংসতা, মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, মর্যাদা এবং নাগরিক জীবনে অংশগ্রহণের অধিকারের সরাসরি লঙ্ঘন। তার মতে, ডিজিটাল সহিংসতার অবসান কেবল ন্যায্যতার দাবি নয়; এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকার রক্ষার জন্যও অপরিহার্য।
ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, ‘যখন সাংবাদিকদেও ওপর হামলা হয় এবং নারীদের কণ্ঠরোধ করা হয়, তখন পুরো সমাজই ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে গণতান্ত্রিক স্থিতিশীলতা আনতে হলে, ডিজিটাল সহিংসতার অবসান ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠার কোন বিকল্প নেই’।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাগরিক উদ্যোগের নাদিরা পারভিন; মানবাধিকারকর্মী এবং বিশ্লেষক মঞ্জুর রশিদ প্রমুখ।





জাতীয় ডিজিটাল ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম উদ্বোধন
অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু
বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি