সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ১৪, ২০২৬, ১ মাঘ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
৮৩ বার পঠিত
বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫

---বাংলাদেশের সেমিকন্ডাক্টর সক্ষমতাকে সফলভাবে তুলে ধরা ও অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’ অর্জন করেছে উল্কাসেমি। প্রতিষ্ঠানটি ‘নতুন ও উদীয়মান ক্ষেত্র সার্ভিস’ ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জন করেছে।

গত ৭ ডিসেম্বর রাজধানীর হোটেল রেডিসন আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। এ বছর  বার্ষিক রপ্তানিতে অবদান, অর্থনৈতিক প্রভাব, বৈচিত্র্য, টেকসই কাঠামো, সুশাসন এবং আইনি প্রতিপালনের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে উল্কাসেমির সিইও এবং প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, ‘এই পুরস্কারটি আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথকে আরো শক্তিশালী করবে। বর্তমানে আমাদের ৪টি বৈশ্বিক ডিজাইন সেন্টারে ৫৫০-এর বেশি ইঞ্জিনিয়ার কাজ করছেন এবং ২০৩০ সালের মধ্যে আমরা এই সংখ্যা ৫০০০-এ বৃদ্ধি করতে চাই। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা ‘ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউট’ চালু করেছি।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং গেস্ট অফ অনার হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব-উর-রহমান, অন্যান্য পুরস্কার বিজয়ী, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিরা।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
জাতীয় ডিজিটাল ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম উদ্বোধন
অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু
বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি