রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে আসছে নতুন স্মার্টফোন অনার এক্স৯ডি
বাজারে আসছে নতুন স্মার্টফোন অনার এক্স৯ডি
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন অনার এক্স৯ডি উন্মোচন করতে যাচ্ছে প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। ডিভাইসটির দখলে রয়েছে ‘হাইয়েস্ট স্মার্টফোন ড্রপ’ ক্যাটাগরিতে পাওয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ৬.১৩৩ মিটার উচ্চতা থেকে পড়েও কোনো ক্ষতি হয়নি স্মার্টফোনটির। এছাড়াও, ডিভাইসটি ‘এসজিএস ট্রিপল রেজিস্ট্যান্ট প্রিমিয়াম পারফরমেন্স সার্টিফিকেশন’ অর্জন করেছে।
স্মার্টফোনটিতে রয়েছে ৮৩০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার সিলিকন-কার্বন ব্যাটারি। পাশাপাশি রয়েছে ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা-সেন্সিং ক্যামেরাসহ আরও উন্নত ফিচার। ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর।
অনার এক্স৯ডি বাজারে আসছে সানশাইন গোল্ড, মিডনাইট ব্ল্যাক এবং রেডিশ ব্রাউন- এই তিনটি কালারে। ডিভাইসটির প্রি-বুকিং আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।





ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট