সর্বশেষ সংবাদ
ঢাকা, ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মানিকগঞ্জে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্যে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মানিকগঞ্জে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্যে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা
১১১ বার পঠিত
রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানিকগঞ্জে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্যে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা

---সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গত ২৭ ডিসেম্বর মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো ‘সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ ধারাবাহিকভাবে এই ধরনের কর্মশালা আয়োজন করে আসছে।

প্রশিক্ষণে অংশ নেন স্থানীয় সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মে কর্মরত তরুণ সাংবাদিক এবং মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। কর্মশালায় অংশগ্রহণকারীরা ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন সুরক্ষার বিভিন্ন দিক, ঝুঁকি চিহ্নিতকরণ, নিরাপদ ব্রাউজিং ও যোগাযোগ, এনক্রিপশন, দুইধাপ বিশিষ্ট লগইন ব্যবস্থা, ডিজিটাল স্বাস্থ্যবিধি এবং প্রাইভেসি সচেতনতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহন করেন।

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ অনুষ্ঠানে বলেন, ডিজিটাল নিরাপত্তা ছাড়া মত প্রকাশের স্বাধীনতা টেকসই হয় না। তাই অনলাইনে সুরক্ষিত থাকতে ডিজিটাল স্বাক্ষরতা অর্জন এখন অত্যন্ত জরুরি। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা ও ডিজিটাল নিরাপত্তা একে অপরের পরিপূরক। নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়তে সবার ডিজিটাল সচেতনতা বাড়ানো প্রয়োজন।

কর্মশালায় ডিজিটাল সুরক্ষার বিভিন্ন দিক উপস্থাপন করেন ভয়েসের প্রোগ্রাম অফিসার প্রিয়তা ত্রিপুরা। তিনি বলেন, বর্তমান সময়ে আমাদের অনলাইন নির্ভরতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করছেন। তাই তথ্য সুরক্ষা ও সচেতন ডিজিটাল আচরণ এখন অপরিহার্য, যাতে তাদের কাজের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা বজায় থাকে। এছাড়াও তিনি গণমাধ্যম কর্মী ও মানবাধিকারকর্মীদের অনলাইন ও ডিজিটাল সুরক্ষার বিভিন্ন বাধা উত্তরণের উপায়গুলো সম্পর্কে আলোচনা করেন।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তায় সতর্ক থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গণমাধ্যম কর্মী ও মানবাধিকারকর্মীদের নিজেকে নিরাপদ রাখতে সেফটি টুলসগুলো ব্যবহার করা জরুরি। পাশাপাশি নিজেদেরকেও সংবেদনশীল হতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। তিনি আরো বলেন, যেকোনো সংবাদ প্রকাশের পূর্বে সকল তথ্য, ছবি বা ভিডিও যাচাই করা উচিত, সেক্ষেত্রে সংবাদ বা রিপোর্টের স্বচ্ছতা বজায় থাকে।

কর্মশালায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, শক্তিশালী পাসওয়ার্ড ও টু-ফ্যাক্টর অথেন্টিকেশন, ভিপিএন, টর ব্রাউজারে নিরাপদ ব্রাউজিং, এনক্রিপ্টেড বার্তা এবং ডেটা ব্যাকআপের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এছাড়া, অংশগ্রহণকারীরা ভাইরাস যুক্ত লিংক চেনার উপায়, মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় গোপনীয়তা রক্ষা, মাঠ পর্যায়ে পেশাগত দায়িত্ব পালনের সময়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পাবলিক ওয়াইফাই এড়ানো ও জিও-লোকেশন ট্র্যাকিং বন্ধ রাখা ইত্যাদি বিষয় অনুশীলন করেন।



আইসিটি সংবাদ এর আরও খবর

মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড় রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’ টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ