সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্মার্ট ক্রিক ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত
স্মার্ট ক্রিক ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত
প্রযুক্তি পেশাজীবীদের অংশগ্রহণে গত ২-৩ জানুয়ারি ২০২৬ তারিখে পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে স্মার্ট ক্রিক ফেস্ট ২০২৬। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের উদ্যোগে আয়োজিত টি-১০ পদ্ধতির এই টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারী দলগুলো হলো- র্যাপিড রেঞ্জার্স, ব্লেজ ওয়ারিওর্স, জিরো ডাউনটাইম, ডিজাস্টার রিকভারি, সিকিউর নেটওয়ার্ক এবং ভ্যানগার্ড স্কোয়াড।
টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নেটওয়ার্কিং প্রযুক্তি বিশেষজ্ঞ দল সিকিউর নেটওয়ার্ক। রানার-আপ হয় কর্পোরেট সেলস এক্সপার্টদের দল র্যাপিড রেঞ্জার্স।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মোস্তফা চৌধুরী সুজন। তিনি বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।





জাতীয় ডিজিটাল ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম উদ্বোধন
অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু
বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি