মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইউএনডিপি-গ্রামীণফোন ‘ফিউচারনেশন’ কর্মসূচিতে যুক্ত হলো ইউআইটিএস
ইউএনডিপি-গ্রামীণফোন ‘ফিউচারনেশন’ কর্মসূচিতে যুক্ত হলো ইউআইটিএস
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ইউএনডিপি-গ্রামীণফোনের ‘ফিউচারনেশন’ কর্মসূচিতে যুক্ত হয়েছে। এ উপলক্ষে ইউআইটিএস-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইটিএস এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, আইকিউএসি পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন, ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের পরিচালক ফারহানা রহমান সুমি, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক শামিমা আক্তার এবং ছাত্রকল্যাণ উপদেষ্টা শুভ দাস সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে ফিউচারনেশনের ট্রেনিং কো-অর্ডিনেশন অফিসার খন্দকার আবির হোসেন নূর এবং ভলেন্টিয়ার ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট বিবেকানন্দ দাস কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
উল্লেখ্য, ফিউচারনেশন হলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং গ্রামীণফোনের যৌথ উদ্যোগ। এ কর্মসূচির লক্ষ্য শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণ গ্র্যাজুয়েটদের ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। শিক্ষা ও দক্ষতার রূপান্তরকারী শক্তিকে কাজে লাগিয়ে এই উদ্যোগ তরুণদের আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণ প্রদান করছে, যাতে তারা নতুন সুযোগ কাজে লাগাতে পারে, পেশাগত জীবনে সফল হতে পারে এবং সমাজে ইতিবাচক অবদান রাখতে পারে। এই উদ্যোগের আওতায় সারাদেশের ৭৫টি বিশ্ববিদ্যালয়ের ১,৫০০ জন শিক্ষার্থী ও শিক্ষক এক বছরের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন কোর্সে অংশগ্রহণের সুযোগ পাবেন। কোর্সগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি ও অন্যান্য আধুনিক প্রযুক্তি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় বিজনেস ও সোশ্যাল ইংলিশ, ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং দক্ষতা উন্নয়ন, এমপ্লয়েবিলিটি মাস্টারক্লাস, ফ্রন্টিয়ার টেকনোলজি লিডারশিপ, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থান সহায়তামূলক কার্যক্রমও এতে অন্তর্ভুক্ত রয়েছে।





জাতীয় ডিজিটাল ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম উদ্বোধন
অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু
বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি