সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ১৪, ২০২৬, ১ মাঘ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভিশনস্প্রিং ও উবার বাংলাদেশের যৌথ ক্যাম্পেইন চালু
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভিশনস্প্রিং ও উবার বাংলাদেশের যৌথ ক্যাম্পেইন চালু
১০৫ বার পঠিত
বুধবার ● ৭ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভিশনস্প্রিং ও উবার বাংলাদেশের যৌথ ক্যাম্পেইন চালু

---চালকদের নিরাপত্তা ও সুস্থতার প্রতি গুরুত্ব আরোপ করতে আন্তর্জাতিক সামাজিক উদ্যোগ ভিশনস্প্রিং এর সাথে একটি যৌথ উদ্যোগের ঘোষণা দিয়েছে উবার বাংলাদেশ। এই উদ্যোগের আওতায় ‘সি টু বি সেফ’ ক্যাম্পেইন চালু করা হয়েছে। পরিবহন পেশাজীবীদের চোখ পরীক্ষা ও চশমা সুবিধা নিশ্চিত করা ও সড়ক নিরাপত্তা উন্নত করাই এই ক্যাম্পেইনের লক্ষ্য।

কর্মসূচির অংশ হিসেবে ভিশনস্প্রিং ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে উবার চালকদের জন্য বিনামূল্যে চোখ পরীক্ষা পরিচালনা করবে ও স্বল্পমূল্যে চশমা সরবরাহ করবে। উবার বাংলাদেশে যাত্রা শুরুর ৯ বছর পূর্তি উপলক্ষে চলতি সপ্তাহ থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

গবেষণায় দেখা গেছে, বাণিজ্যিক যানবাহনের উল্লেখযোগ্য সংখ্যক চালক অজানা দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন যা সরাসরি দৃষ্টিসীমা, প্রতিক্রিয়া সময় ও নিরাপদ গাড়ি চালনায় প্রভাব ফেলে। ভিশনস্প্রিংয়ের কার্যকর সার্ভিস মডেল ও উবারের বড় পরিসরে চালকদের সম্পৃক্ত করার সক্ষমতাকে একত্রিত করে ‘সি টু বি সেফ’ উদ্যোগ সড়ক নিরাপত্তায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবে।

উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেন, সড়ক নিরাপত্তা উবারের মূল লক্ষ্যগুলোর একটি। নিরাপদভাবে গাড়ি চালানোর জন্য পরিষ্কার দৃষ্টিশক্তি অত্যন্ত জরুরি হলেও বিষয়টি অনেক সময় উপেক্ষিত থাকে। ভিশনস্প্রিংয়ের সঙ্গে এই যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের চালকদের সুস্থতা ও নিরাপত্তায় বিনিয়োগ করছি। বাংলাদেশে আরও নিরাপদ ও দায়িত্বশীল যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকারের অংশ হিসেবে ‘সি টু বি সেফ’ ক্যাম্পেইন চালু করতে পেরে আমরা গর্বিত।

ভিশনস্প্রিং বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিশা মাহজাবীন বলেন, হাজারো চালকের জন্য চোখ পরীক্ষা ও চশমা সুবিধা নিশ্চিত করা এই উদ্যোগ সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে এবং চালকদের আয়ের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
জাতীয় ডিজিটাল ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম উদ্বোধন
অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু
বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি