বৃহস্পতিবার ● ৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সিইএস ২০২৬ প্রদর্শনীতে আসুসের আরওজি গেমিং ল্যাপটপ উন্মোচন
সিইএস ২০২৬ প্রদর্শনীতে আসুসের আরওজি গেমিং ল্যাপটপ উন্মোচন
বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি পণ্য প্রদর্শনী কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২৬ চলছে। এবারের আয়োজনে আসুস ব্র্যান্ডের রিপাবলিক অব গেমার্স (আরওজি) সিরিজের ল্যাপটপ সহ প্রদর্শিত হচ্ছে নানা ডিভাইস। লাস ভেগাসে অনুষ্ঠিত এই শো ৮ জানুয়ারি ২০২৬ শেষ হয়েছে।
আসুসের আরওজি ব্র্যান্ডের ২০ বছরপূর্তি উপলক্ষ্যে ‘ডেয়ার টু ইনোভেট’ শীর্ষক ভার্চুয়াল ইভেন্টে, আরওজি সিরিজের নতুন গেমিং ল্যাপটপগুলো বাজারজাতের ঘোষণা দেয়া হয়। সিইএস ২০২৬ এ ল্যাপটপ ছাড়াও ডেস্কটপ, মনিটর, এক্সেসরিজ সহ বিভিন্ন প্রযুক্তি পণ্য নিয়ে এসেছে আসুস।
প্রদর্শনীতে আরওজির নতুন জেফাইরাস জি১৪ এবং জি১৬ মডেলগুলো এসেছে। এই দুটি ল্যাপটপে রয়েছে সর্বশেষ ইন্টেল এবং এএমডি প্রসেসর, সাথে রয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স গ্রাফিক্সের ফিচার। গেমিং, ক্রিয়েটিভ কাজ এবং দৈনন্দিন ব্যবহারের জন্য এই ল্যাপটপগুলো ডিজাইন করা হয়েছে। একাধিক কাজ সহজ করার জন্য এসেছে দুটি ফুল-সাইজ ডিসপ্লের ফিচারে আরওজি জেফাইরাস ডুও ল্যাপটপ। আরওজি সিরিজের আরেকটি ডিভাইস হলো ফ্লো জেড১৩-কেজেপি। এটি কোজিমা প্রোডাকশনসের সহযোগিতায় ডিজাইন করা হয়েছে। ট্যাবলেট, ল্যাপটপ বা গেমিং সিস্টেম হিসেবে এই টু-ইন-ওয়ান ডিভাইসটি ব্যবহার করা যাবে।
সিইএস ২০২৬ এ আরওজির বেশ কয়েকটি নতুন গেমিং এক্সেসরিজ উন্মোচন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আরওজি ফ্যালচিয়ন এইস ৭৫ এইচই কীবোর্ড। এটি হট-সোয়াপেবল সুইচ, দ্রুত রেসপন্স এবং অ্যাডজাস্টেবল অ্যাকচুয়েশনের সুবিধা দিবে। হালকা, উন্নত সেন্সর সহ এবং কাস্টমাইজ যোগ্য আরজিবি লাইটিং ফিচারে এসেছে আরওজি কেরিস অরিজিন-কেজেপি মাউস। দীর্ঘ গেমিং সেশনের জন্য আর স্পষ্ট এবং দারুণ অডিও ফিচারে এসেছে আরওজির কিথারা হেডসেট।
আসুসের এক্সেসরিজের মধ্যে আরও এসেছে আরওজি সেট্রা ওপেন ওয়্যারলেস ইয়ারবাডস। এটি পিসি, কনসোল ও মোবাইল ডিভাইসের জন্য ডুয়াল কানেক্টিভিটি দেয়। গেমিং কেসের মধ্যে রয়েছে আরওজি ক্রনক্সো এয়ারফ্লো দক্ষতা নিয়ে এসেছে এআরজিবি আরওজি ইউরুক্স জিআর ১২০ ফ্যান। এছাড়া, ওলেড মনিটর সহ আরও এসেছে আরওজি এক্সরিয়াল আর১ এআর গ্লাস যেটি উচ্চ রিফ্রেশ রেট এবংভার্চুয়াল বড় স্ক্রিনের অভিজ্ঞতা নিশ্চিত করে।





লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা