রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিশ্ববাজারে আইসিটি পণ্যের দাম বাড়ছে
বিশ্ববাজারে আইসিটি পণ্যের দাম বাড়ছে
আন্তর্জাতিক বাজারে আইসিটি পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বাড়ার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। সাম্প্রতিক বৈশ্বিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিসপ্লে প্যানেল, প্রসেসর, মেমোরি চিপ, স্টোরেজ ডিভাইস, এসএসডি এবং কপার সহ গুরুত্বপূর্ণ কাঁচামাল ও যন্ত্রাংশের দাম ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এটি পুরো বছরজুড়ে চলমান থাকবে।
আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্লেষক ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এসব পণ্যের দাম গড়ে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এর ফলে বিশ্ববাজারের পাশাপাশি বাংলাদেশের আইসিটি পণ্যের বাজারেও এর সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, বিশ্বব্যাপী এআই-ভিত্তিক সেমিকন্ডাক্টর পণ্যের অতিরিক্ত চাহিদা, ক্লাউড কম্পিউটিং ও ইলেকট্রিক ভেহিকেলভিত্তিক শিল্পের দ্রুত সম্প্রসারণ, ভূ-রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক সরবরাহ চেইনের বিঘœ, জ¦ালানি ও পরিবহন ব্যয়ের বৃদ্ধি এবং কপারসহ বিভিন্ন ধাতব কাঁচামালের সংকট।
বিশেষ করে আইসিটি পণ্যে ব্যবহৃত ডিসপ্লে প্যানেল, প্রসেসর, মেমোরি (র্যাম/রম), এসএসডি, হার্ডডিস্ক এবং নেটওয়ার্কিং যন্ত্রাংশে এই মূল্যবৃদ্ধির প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়তে পারে। বাংলাদেশের আইসিটি খাতের কাঁচামালের বড় অংশ সম্পূর্ণ আমদানিনির্ভর। তাই এই বৈশ্বিক পরিস্থিতির প্রভাব দেশীয় বাজারেও অনুভূত হবে।
এ বিষয়ে বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ২০২৬ সালের বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে, পুরো বছরজুড়েই আইসিটি পণ্যের কাঁচামাল ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার সম্ভাবনাও রয়েছে।
তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে বাংলাদেশ কম্পিউটার সমিতি দেশের সকল আইসিটি পণ্য ব্যবসায়ী, আমদানিকারক, পরিবেশক ও গ্রাহকদের আগাম অবহিত করছে-অর্ডার প্রদান ও ভবিষ্যৎ অর্ডার গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকতে এবং একই সঙ্গে সরবরাহ চেইনের সঙ্গে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা করতে। প্রয়োজনীয় পণ্য আমদানিতে আগাম পরিকল্পনা গ্রহণ, মজুত ব্যবস্থাপনায় সচেতনতা, গ্রাহকদের সঙ্গে স্বচ্ছ যোগাযোগ বজায় রাখা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি।’
বিসিএস সভাপতি একই সঙ্গে গ্রাহকদের বৈশ্বিক বাজারে উদ্ভূত পরিস্থিতির আলোকে পণ্য ক্রয়ের পরিকল্পনা করতে এবং আইসিটি পণ্য বিক্রেতাদের যৌক্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে ব্যবসা পরিচালনার অনুরোধ করেছেন।





ডিডিআইএক্সপো-২০২৬: পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ
গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি
কোরবানির ঈদে অনলাইন কেনাকাটায় ‘স্বপ্ন’ এর মেগা অফার
কৃষককার্ড কর্মসূচিতে সুরক্ষিত সংযোগ দিচ্ছে এক্সেনটেক
বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন
বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু
স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব
ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক
ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক
লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি