সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১৯, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
১৮৪ বার পঠিত
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক

---আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিও ওয়াই-ফাই) কলিং সেবা চালু করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ সেবার মাধ্যমে সারাদেশের গ্রাহকরা মোবাইল নেটওয়ার্কের পাশাপাশি ওয়াই-ফাই ব্যবহার করে ভয়েস কল করতে পারবেন। এক্ষেত্রে, বিশেষভাবে উপকৃত হবেন নেটওয়ার্কের কভারেজ দুর্বল, যেমন উঁচু ভবন, ঘনবসতিপূর্ণ স্থাপনা ও প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরা।

বাংলালিংক গত সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে ভিও ওয়াই-ফাই সেবা উন্মোচন করে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনার নির্দিষ্ট এলাকায় পরিচালিত পরীক্ষামূলক এ কার্যক্রমের মাধ্যমে বাস্তব ব্যবহারের অভিজ্ঞতা ও গ্রাহকদের মতামতের ভিত্তিতে সেবার অভিজ্ঞতা মূল্যায়ন করে সেবার মান উন্নত করা হয়।

মোবাইল সিগন্যাল দুর্বল হলে ভিও ওয়াই-ফাই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যমান ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে কল রুট করবে। বাকি সকল ক্ষেত্রে এ সেবা মোবাইল নেটওয়ার্কের করা প্রচলিত ভয়েস কলের মতই কাজ করবে। এ সেবা ব্যবহারের জন্য গ্রাহকদের আলাদা কোন অ্যাপ ডাউনলোড করতে হবে না কিংবা আলাদা অথেনটিকেশন প্রয়োজন হবে না। ওয়াই-ফাই ও মোবাইল নেটওয়ার্কের মধ্যে নির্বিঘেœ কোন ঝামেলা ছাড়াই এ কল সুইচিং সম্পন্ন হবে।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এ প্রসঙ্গে বলেন, স্থান ও অবকাঠামো নির্বিশেষে কানেক্টিভিটির ক্ষেত্রে বিদ্যমান সকল গ্যাপ দূর করে স্পষ্ট ও উচ্চমান সম্পন্ন কলিং সেবা নিশ্চিত করবে ভিও ওয়াই-ফাই প্রযুক্তি। প্রত্যন্ত অঞ্চল কিংবা রাজধানী ঢাকা, যেকোন এলাকার বাসা বা অফিস সকল ক্ষেত্রেই গ্রাহকরা কল করার ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সেবা উপভোগ করবেন। ভিও ওয়াই-ফাই প্রযুক্তির মাধ্যমে ওয়াই-ফাই ভয়েস চ্যানেল হিসেবে ব্যবহার করা হবে। গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইল উন্নত করতে ভূমিকা রাখবে এ সেবা এবং যেকোন সময়, যেকোন স্থান থেকেই কল করার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা উপভোগ করবেন তারা।

মোবাইল অপারেটর, নিয়ন্ত্রক সংস্থা এবং আইএসপি ও প্রযুক্তি অংশীদারদের সফল অংশীদারিত্বের ভিত্তিতেই দেশব্যাপী এ প্রযুক্তি চালু করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বর্তমানে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কিছু হ্যান্ডসেট মডেলে এবং নির্বাচিত আইএসপি অংশীদারদের মাধ্যমে ওয়াই-ফাই কলিং সেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এ সেবার সম্প্রসারণে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান ও আইএসপি অংশীদারদের সাথে সক্রিয়ভাবে কাজ করছে বাংলালিংক। নতুন উন্মোচিত এ সেবা বাংলালিংকের এলটিই নেটওয়ার্কের পরিপূরক হিসেবে ইনডোর ও প্রত্যন্ত এলাকার সংযোগ আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।



আইসিটি সংবাদ এর আরও খবর

ডিডিআইএক্সপো-২০২৬: পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ ডিডিআইএক্সপো-২০২৬: পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ
গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি
কোরবানির ঈদে অনলাইন কেনাকাটায় ‘স্বপ্ন’ এর মেগা অফার কোরবানির ঈদে অনলাইন কেনাকাটায় ‘স্বপ্ন’ এর মেগা অফার
কৃষককার্ড কর্মসূচিতে সুরক্ষিত সংযোগ দিচ্ছে এক্সেনটেক কৃষককার্ড কর্মসূচিতে সুরক্ষিত সংযোগ দিচ্ছে এক্সেনটেক
বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন
বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু
স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব
ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক
ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক
লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডিডিআইএক্সপো-২০২৬: পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ
গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি
কোরবানির ঈদে অনলাইন কেনাকাটায় ‘স্বপ্ন’ এর মেগা অফার
কৃষককার্ড কর্মসূচিতে সুরক্ষিত সংযোগ দিচ্ছে এক্সেনটেক
বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন
বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু
স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব
ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক
ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক
লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি