সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
১৪৮ বার পঠিত
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা

---বেসরকারি চাকরিজীবী আসিফ ইকবালের জন্য মাসের শুরু মানেই বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল এবং পরিবারের সবার মোবাইল রিচার্জের চাপ। নির্দিষ্ট বাজেটের মধ্যে এই খরচগুলো সামলাতে তাকে হিমশিম খেতে হয়। আগে প্রতিটি সেবার বিপরীতে আলাদাভাবে ক্যাশব্যাক বা ডিসকাউন্টের খোঁজ করা আসিফের জন্য সময়সাপেক্ষ ছিল। কিন্তু এখন এই সমস্যার সমাধান দিচ্ছে বিকাশ অ্যাপের ‘মাই অফারস’ (My Offers) আইকন।

আসিফ জানান, গত মাসে বিদ্যুৎ বিল দেওয়ার সময় আমি ‘মাই অফারস’ সেকশনটি চেক করে দেখি আমার জন্য একটি বিশেষ অফার রয়েছে। পেমেন্টের পরপরই আমি ক্যাশব্যাক পেয়ে যাই। শুধু বিল নয়, মোবাইলে ইন্টারনেট প্যাক কেনা বা গ্রোসারি শপিংয়ের সময়ও আমি এখন প্রথমেই দেখে নিই আমার জন্য নির্দিষ্ট কোনো সাশ্রয়ের সুযোগ আছে কি না। এক জায়গায় সব অফার পাওয়ায় এখন আর কিছুই মিস হয় না।

আসিফের মতো কোটি গ্রাহকের প্রতিদিনের ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও সাশ্রয়ী করতে বিকাশ তাদের অ্যাপে নিয়ে এসেছে কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা, যেখানে গ্রাহকের সেবা গ্রহণ ও লেনদেনের ধরন অনুযায়ী অফারগুলো দেয়া হয়ে থাকে।

এই ফিচারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ব্যক্তিগতকরণ বা পার্সোনালাইজেশন। সব গ্রাহকের জন্য একই অফার না দেখিয়ে, একজন গ্রাহক কোন সেবাটি বেশি ব্যবহার করছেন তার ওপর ভিত্তি করে অফারগুলো সাজানো হয়। সম্প্রতি, গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে অ্যাপের নতুন আপডেটে হোম স্ক্রিনেই ‘মাই অফারস’ আইকনটি এনেছে বিকাশ। যেখানে ট্যাপ করলেই গ্রাহকের জন্য নির্ধারিত প্রতিটি অফারের বিস্তারিত বিবরণ এবং এর মেয়াদের তারিখ স্পষ্ট করে লেখো থাকে। এর ফলে গ্রাহক তথ্যভিত্তিক সঠিক সিদ্ধান্ত নিয়ে সাশ্রয়ী লেনদেন করতে পারছেন।

‘মাই অফারস’ থেকে নিজের পছন্দমতো অফার গ্রহণের পাশাপাশি গ্রাহকরা পাচ্ছেন রিওয়ার্ড পয়েন্টও। প্রতিবার এই সেকশনে ঢুকলেই গ্রাহকের অ্যাকাউন্টে যুক্ত হতে পারে রিওয়ার্ড পয়েন্ট। এই পয়েন্টগুলো সরাসরি ‘বিকাশ রিওয়ার্ডস’ এ জমা হয়। পরবর্তীতে এই রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে রিচার্জ বা পেমেন্টের জন্য পছন্দমতো কুপন সংগ্রহ করা যায়, যা গ্রাহকের লেনদেনকে আরও সাশ্রয়ী করে তোলে।



আইসিটি সংবাদ এর আরও খবর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট