সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
২২৪ বার পঠিত
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

---৯ মিলিয়নের বেশি ব্যবহারকারীর ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আমি প্রবাসী’ বাংলাদেশি অভিবাসীদের নানাবিধ সমস্যার সমাধানে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি অভিবাসীদের জন্য যাত্রার আগে ভিসা যাচাইয়ের নতুন সেবা চালু করেছে প্ল্যাটফর্মটি। প্রবাসী কর্মীদের ভিসা সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া, নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। সেবাটি ইতিমধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে সেবাটি পাওয়া যাচ্ছে।

এই সেবায় প্রবাসীরা হেল্পলাইনে কল করে ভিসার প্রয়োজনীয় তথ্য দেবেন। এরপর ‘আমি প্রবাসী’ টিম ভিসার তথ্য যাচাই করবে। যাচাই শেষে গ্রাহকের মোবাইলে এসএমএস পাঠানো হবে, যেখানে ভিসাটি বৈধ নাকি অবৈধ তা জানানো হবে। যদি কোনো ভিসার তথ্য সার্ভারে না পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে। আর ভিসা বৈধ হলে এবং সংশ্লিষ্ট সরকারের অনুমোদন থাকলে, এসএমএসে ভিসার বৈধতা নিশ্চিত করা হবে।

স্বল্প সার্ভিস ফি দিয়ে সহজ ও দ্রুততার সঙ্গে এই যাচাই সেবা নেওয়া যাবে। এই উদ্যোগের মাধ্যমে অভিবাসন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে ভূমিকা রাখছে ‘আমি প্রবাসী’। বর্তমানে সেবাটি শুধু ১৬৭৬৮ নম্বরে ফোন করে পাওয়া যাচ্ছে।

সেবা চালুর বিষয়ে ‘আমি প্রবাসী’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারিক একরামুল হক বলেন, ‘বাংলাদেশি কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়াকে নিরাপদ ও স্বচ্ছ করাই আমাদের লক্ষ্য। দ্রুত ও নির্ভরযোগ্য ভিসা যাচাই সেবার মাধ্যমে আমরা ভিসা সংক্রান্ত প্রতারণার ঝুঁকি কমাতে চাই। এতে প্রবাসীরা নিশ্চিন্তে বিদেশে যেতে পারবেন। আমাদের প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

উল্লেখ্য, ২০২০ সালের মাঝামাঝি সময়ে চালু হওয়া ‘আমি প্রবাসী’ অ্যাপটি অভিবাসন প্রত্যাশী ও অভিবাসীদের জন্য একটি অভিনব উদ্যোগ। অভিবাসীরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন, সেগুলো মোকাবিলায় প্রযুক্তিগত সমাধানের মাধ্যমে অ্যাপটি কাজ করে যাচ্ছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা