রবিবার ● ২৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এনএসইউ-তে সরস্বতী পূজায় ভিভোর স্পেশাল অফার ও গিফটস
এনএসইউ-তে সরস্বতী পূজায় ভিভোর স্পেশাল অফার ও গিফটস
নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘সরস্বতী পূজা ২০২৬’ এর টাইটেল স্পন্সর হিসেবে স্মার্টফোন ব্র্যান্ড ভিভো নিয়ে এসেছে এক্সক্লুসিভ অফার। সরস্বতী পূজার এই উৎসব আয়োজন চলবে আগামী ২৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
উৎসবের প্রতিটি দিনে ক্যাম্পাসে থাকবে ভিভোর অন-গ্রাউন্ড অ্যাক্টিভেশন ও ইন্টারঅ্যাকটিভ আয়োজন। ভিভোর সমন্বিত স্টল ও এক্সপিরিয়েন্স জোনে শিক্ষার্থীরা সরাসরি স্মার্টফোনের ফিচার ব্যবহার করার সুযোগ পাবে এবং অংশ নিতে পারবে গেম জোন, ফটো এক্সিবিশন ও ফটো বুথসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে।
এই আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও আগত দর্শকদের জন্য ভিভো নিয়ে এসেছে এক্সক্লুসিভ অফার ও মূল্যছাড়। এতে ফ্ল্যাগশিপ মডেল এক্স৩০০ প্রো কিনলে ক্রেতারা উপহার হিসেবে পাচ্ছেন রিরো ডাব্লিউ৩ স্মার্টওয়াচ, ভিভো টিডাব্লিউএস ইয়ারবাড এবং স্ক্রিন প্রোটেক্টর। এছাড়া ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারের আওতায় ভিভোর নির্দিষ্ট স্মার্টফোন মডেল ভি৬০ ফাইভজি, ভি৬০ লাইট ফাইভজি, ভি৬০ লাইট ফোরজি এবং ওয়াই৪০০ কিনলে সাথে থাকছে আকর্ষণীয় এক্সেসরিজ একদম ফ্রি।
এছাড়াও, ক্রেতাদের স্মার্টফোনে বাড়তি নিরাপত্তা দিতে ভিভো দিচ্ছে ১+১ বছরের বর্ধিত ওয়ারেন্টি, অর্থাৎ মোট ২ বছরের সুরক্ষা। স্মার্টফোন কেনা সহজ করতে এক্স৩০০ প্রো এবং ভি৬০ সিরিজের মডেলগুলোতে নির্দিষ্ট ৫টি ব্যাংকের মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা থাকবে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য মোমো ইএমআই-এর মাধ্যমে ক্রেডিট কার্ড ছাড়াই ৬ মাস পর্যন্ত কিস্তিতে ফোন কেনার সুযোগ থাকবে, যেখানে স্টুডেন্ট আইডি কার্ড ব্যবহার করা যাবে।





এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল