সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য
থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড স্টেম ইনভেনশান ইনোভেশান ২০২৬’ এর আন্তর্জাতিক পর্বে বাংলাদেশ দল স্বর্ণপদক সহ একাধিক পদক অর্জন করেছে। বাংলাদেশ ইয়াং সাইন্টিস্ট এন্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস) এর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ‘বেঙ্গল স্পার্ক ১.০’ এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১ ফেব্রুয়ারি বাংলদেশ প্রতিনিধি দলের পক্ষে কম্পিউটিং, এআই এন্ড ডিজিটাল ইনোভেশান ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনী প্রজেক্ট হিসেবে স্বর্ণপদক ও বিশেষ সম্মাননা অর্জন করেছে টিম এংলো ভয়েস। এছাড়াও একই ক্যটাগরিতে সেরা পাঁচে অবস্থান করে স্বর্ণপদক অর্জন করেছে টিম আলো ও ভিশন এইড। রোবোটিক্স এন্ড ড্রোন ক্যাটাগরিতে চুয়াডাঙ্গা সাইন্স এন্ড রোবোটিক্স ক্লাব স্বর্ণপদক, লাহি রোবোটিক্স এন্ড ইন্টেলিজেন্স ব্রোঞ্জ পদক ও টিম নোভাট্রিক্স সিলভার পদক অর্জন করেছে। ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ক্যাটগরিতে সিলভার পদক অর্জন করেছে টিম ইয়াং স্পার্ক অব বাংলাদেশ।
প্রতিযোগিতার আয়োজক মালেশিয়া ইয়াং সাইন্টিস্ট অর্গানাইজেশন (মাইসো) এর পক্ষ থেকে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও বাইসিস এর সভাপতি মোসাদ্দেক হোসেনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত মালেশিয়ার হাই কমিশনার দাতুক ওয়ান জাইদি ওয়ান আব্দুল্লাহ ও মাইসো’র সভাপতি ড. রাজমি বিন আব্দু রাজ্জাক। বাংলাদেশ প্রতিনিধি দলের সমন্বয়ের দায়িত্বে ছিলেন বাইসিস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাদেকুল ইসলাম ও ওমর মারওয়ান।





বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি