সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ৭, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বৈশ্বিক ব্যবসায় পরিবর্তন আনছে বাংলাদেশি এআই প্ল্যাটফর্ম পাওয়ারইনএআই
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বৈশ্বিক ব্যবসায় পরিবর্তন আনছে বাংলাদেশি এআই প্ল্যাটফর্ম পাওয়ারইনএআই
১৯৫ বার পঠিত
সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৈশ্বিক ব্যবসায় পরিবর্তন আনছে বাংলাদেশি এআই প্ল্যাটফর্ম পাওয়ারইনএআই

---সমসাময়িক গবেষণায় দেখা গেছে, অনলাইন ব্যবসায় কোনো সম্ভাব্য গ্রাহকের মেসেজের উত্তর যদি এক ঘণ্টার মধ্যে দেওয়া যায়, তবে বিক্রয় বা ফলপ্রসূ আলোচনার সম্ভাবনা ৭ গুণ বেড়ে যায়। আর এই সাড়া যদি ৫ মিনিটের মধ্যে দেওয়া সম্ভব হয়, তাহলে লিডের সঙ্গে কানেকশন ও কনভার্সনের সম্ভাবনা প্রায় ১০০ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়।

কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। অধিকাংশ প্রতিষ্ঠানই এখনও ম্যানুয়াল বা আংশিক অটোমেশনভিত্তিক সেলস প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। অফিস সময়ের বাইরে, টিম মিটিং চলাকালীন কিংবা রাতের বেলায় গ্রাহকের ইনবক্সে আসা গুরুত্বপূর্ণ মেসেজগুলোর জবাব সময়মতো দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে বাংলাদেশের মতো দ্রুত বেড়ে ওঠা বাজারে, যেখানে একদিকে স্থানীয় গ্রাহক, অন্যদিকে বৈশ্বিক ক্লায়েন্ট- দু’পক্ষের চাহিদা সামাল দিতে হয়, সেখানে এই বিলম্ব সরাসরি ব্যবসায়িক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

এই চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান পাওয়ারইনএআই (PowerinAI) নিয়ে এসেছে তাদের অত্যাধুনিক এআই সেলস ইঞ্জিন। এটি কেবল একটি সফটওয়্যার নয়; বরং একটি পূর্ণাঙ্গ এআই-চালিত সেলস এজেন্ট, যা লিড সংগ্রহ থেকে শুরু করে কাস্টমারের সাথে প্রাথমিক কথোপকথন, আগ্রহ বোঝা, ফলো-আপ, এমনকি অ্যাপয়ন্টমেন্ট বুকিং পর্যন্ত পুরো সেলস সাইকেল স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারে।

পাওয়ারইনএআই-এর এই এআই এজেন্টটি মূলত তাদের জন্য, যারা নিয়মিত গ্রাহকের ইনকোয়ারি পান কিন্তু পর্যাপ্ত হিউম্যান রিসোর্স বা সময়ের অভাবে প্রতিটি লিডকে সমান গুরুত্ব দিতে পারেন না। ছোট ও মাঝারি ব্যবসা, রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, ই-কমার্স, ট্রেনিং ইনস্টিটিউট থেকে শুরু করে বড় কর্পোরেট সেলস টিম- সব ক্ষেত্রেই এই এআই এজেন্ট কার্যকরভাবে কাজ করতে সক্ষম।

এই এআই সিস্টেমের বিশেষত্ব হলো, এটি কেবল নির্ধারিত স্ক্রিপ্ট অনুসরণ করে না। বরং গ্রাহকের কথোপকথন, প্রশ্নের ধরন, আগ্রহের বিষয় এবং প্রতিক্রিয়ার গতি বিশ্লেষণ করে ধীরে ধীরে তার রুচি, পছন্দ ও প্রয়োজন বুঝে নেয়। সেই অনুযায়ী উত্তর দেয়, সঠিক তথ্য তুলে ধরে এবং প্রয়োজনে কনভারসেশনটি হিউম্যান সেলস টিমের কাছে হস্তান্তর করে। ফলে কাস্টমারের কাছে পুরো অভিজ্ঞতাটি স্বাভাবিক ও পারসোনালাইজড মনে হয়।

বাংলাদেশে ও গ্লোবাল ব্যবসায়িক বাস্তবতা মাথায় রেখেই পাওয়ারইনএআই তাদের সিস্টেম ডিজাইন করেছে। স্থানীয় ভাষা, কাস্টমারের আচরণ, বাজেট এবং সিদ্ধান্ত নেওয়ার ধরণ- এসব বিষয়ে তারা বৈশ্বিক জেনেরিক এআই টুল বা ফ্রি এজেন্টের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক সমাধান দিতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রেখে মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যের মতো বাজারেও সফলভাবে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

পাওয়ারইনএআই এর লক্ষ্য সম্পর্কে প্রতিষ্ঠানটির সিইও আবদুল ওয়াহেদ তমাল বলেন, “ পাওয়ারইনএআই-কে আপনি এমন একটি সার্বক্ষণিক সেলস ডেভেলপমেন্ট টিম হিসেবে বিবেচনা করতে পারেন, যাদের কোনো ক্লান্তি নেই, যারা কখনো ঘুমায় না এবং প্রতিটি সম্ভাব্য লিড বা কাস্টমারকে কয়েক সেকেন্ডের মধ্যেই রেসপন্স করতে সক্ষম।”

এ বিষয়ে powerinai.com ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে।



আইসিটি সংবাদ এর আরও খবর

বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড় বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’ বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি