সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে
নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যবহারকারীদের জন্য বিশেষ সেবা ‘ইলেকশন কর্নার: ভোটের হাওয়া’ চালু করেছে ওটিটি প্ল্যাটফর্ম টফি। নির্বাচন সংক্রান্ত তথ্য ও নির্ভরযোগ্য সকল সংবাদ পাওয়া যাবে টফি অ্যাপের ভেতরে নির্দিষ্ট এ ডিজিটাল কর্নারে।
দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ‘ভোটের হাওয়া’-তে যুক্ত করা হয়েছে যাচাইকৃত নির্বাচন সংক্রান্ত তথ্য ও কনটেন্ট। ফলে সময়োপযোগী ও বিশ^াসযোগ্য যেকোন তথ্য পাওয়া যাবে টফির ইলেকশন কর্নারে। নিজেদের ‘পিপল ফার্স্ট’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ভরযোগ্য সংবাদমাধ্যমগুলোকে একক একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে টফি।
টফিতে দেশের সব প্রধান টেলিভিশন চ্যানেলগুলোকে যুক্ত করা হয়েছে। এর ফলে, ভোটারদের জন্য তৈরি হয়েছে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল মাধ্যম। লাইভ সম্প্রচারের পাশাপাশি ‘ভোটের হাওয়া’-তে রয়েছে নির্বাচিত সংবাদ ভিডিও। আকারে ছোট ও সহজে দেখার মতো এসব ভিডিওগুলোতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। ব্যবহারকারীদের মতামত জানাতে রাখা হয়েছে একটি ইন্টারঅ্যাকটিভ পোল। এর মাধ্যমে নির্বাচনকালীন সময়ে জনমতের প্রতিফলনও দেখা যাবে।





লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা