সর্বশেষ সংবাদ
ঢাকা, ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেলো গ্রামীণফোন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেলো গ্রামীণফোন
৯৪ বার পঠিত
মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেলো গ্রামীণফোন

---টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ ব্যান্ডে ১০ মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দের জন্য ডিমান্ড নোট পেয়েছে। স্পেকট্রামটি ১৩ বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এই স্পেকট্রাম বরাদ্দের জন্য গ্রামীণফোন এ সময়ের মধ্যে জাতীয় রাজস্ব খাতে প্রায় ২,২০০ কোটি টাকা অবদান রাখবে। এই উল্লেখযোগ্য বিনিয়োগ এবং এই ব্যান্ড ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণে ভবিষ্যতে আরও বিনিয়োগ, নেটওর্য়াকের মান উন্নত, ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত এবং দেশের ৮ কোটি ৩৯ লাখেরও বেশি গ্রাহকের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।

৭০০ মেগাহার্টজ স্পেকট্রামের লো-ব্যান্ড বৈশিষ্ট্যের কারণে প্রতিটি বেস স্টেশন থেকে আরও বিস্তৃত কভারেজ প্রদান করা সম্ভব হবে, যা দ্রুত ও ব্যয়-সাশ্রয়ী নেটওয়ার্ক সম্প্রসারণে সহায়ক। এর ফলে ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায়; যেমন: অফিস, হাসপাতাল, শপিং মল, উঁচু ভবন, বেসমেন্ট, লিফট ইত্যাদিতে নির্ভরযোগ্য সংযোগের মাধ্যমে আরও উন্নত ইনডোর সিগন্যাল পাবেন গ্রাহকরা। একই সঙ্গে এটি দেশের গ্রামীণ, উপকূলীয় ও দুর্গম এলাকাগুলোয় মোবাইল নেটওয়ার্ক কভারেজ উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

স্পেকট্রাম বরাদ্দ প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, আমরা এই স্পেকট্রাম বরাদ্দের জন্য প্রায় ২,২০০ কোটি টাকা বিনিয়োগ করছি। এটি আমাদের সেবার মানের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং গ্রাহকদের সর্বোত্তম ডেটা নেটওয়ার্ক অভিজ্ঞতা নিশ্চিত করবে। এই বরাদ্দ আমাদের ফাইভজি, এআই, আইওটি ইত্যাদি ভবিষ্যৎ প্রযুক্তির জন্য প্রস্তুতি নিতে সহায়তা করবে- যার মাধ্যমে অধিক গতির ডাটা, কম ল্যাটেন্সি এবং বিভিন্ন পরিবেশে উন্নতমানের অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে।



আইসিটি সংবাদ এর আরও খবর

মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড় রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’ টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ