মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের নারী ফুটবলারদের সমর্থনে ইনফিনিক্সের ‘নাম্বার ১ ইন অ্যাকশন’ ক্যাম্পেইন চালু
বাংলাদেশের নারী ফুটবলারদের সমর্থনে ইনফিনিক্সের ‘নাম্বার ১ ইন অ্যাকশন’ ক্যাম্পেইন চালু
প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশের নারী ফুটবল দলের প্রতি সমর্থন জানাতে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন ‘নাম্বার ১ ইন অ্যাকশন’ চালু করেছে। ২০২৬ এএফসি উইমেন্স এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো অংশগ্রহণের যোগ্যতা অর্জনের সাফল্যের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্যোগটির অংশ হিসেবে ইনফিনিক্স একটি ইন্টারঅ্যাকটিভ ফটোকার্ড অ্যাক্টিভিটি চালু করেছে, যেখানে ভক্তরা সরাসরি অংশ নিয়ে নারী ফুটবলারদের প্রতি সমর্থন জানাতে পারবেন। অংশগ্রহণকারীরা নিজেদের ছবি দিয়ে একটি ব্যক্তিগত ক্যাম্পেইন ফটোকার্ড তৈরি করতে পারবেন এবং এক লাইনের শুভেচ্ছা বার্তার মাধ্যমে জাতীয় দলের পাশে দাঁড়াতে পারবেন।
এই কার্যক্রমে অংশগ্রহণকারীরা সদ্য উন্মোচিত ইনিফনিক্স নোট এজ স্মার্টফোন জেতার সুযোগ পাবেন। অংশ নিতে ব্যবহারকারীদের ক্যাম্পেইন মাইক্রোসাইটে নিজেদের ছবি আপলোড করতে হবে, সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া ফটোকার্ড ডাউনলোড করে ফেসবুক প্রোফাইলে পাবলিক পোস্ট করতে হবে। পোস্টে #InfinixNOTEEdge এবং #NO1InAction হ্যাশট্যাগসহ বাংলাদেশের নারী ফুটবল দলের প্রতি সমর্থন জানিয়ে একটি সংক্ষিপ্ত বার্তা যুক্ত করতে হবে। এরপর ইনফিনিক্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ক্যাম্পেইন ঘোষণার পোস্টে ‘Done’ লিখে নিজের পোস্টের স্ক্রিনশট কমেন্ট করলেই অংশগ্রহণ সম্পন্ন হবে।
পোস্টের এনগেজমেন্ট এবং বার্তার শক্তির ভিত্তিতে মোট তিন জন বিজয়ী নির্বাচন করা হবে। ক্যাম্পেইনটি চলবে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।





মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ