সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১১, ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » @নারী » আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা লুনা সামসুদ্দোহার পঞ্চম মৃত্যুবার্ষিকী
প্রথম পাতা » @নারী » আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা লুনা সামসুদ্দোহার পঞ্চম মৃত্যুবার্ষিকী
২০০ বার পঠিত
সোমবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা লুনা সামসুদ্দোহার পঞ্চম মৃত্যুবার্ষিকী

---দেশের তথ্যপ্রযুক্তি খাতের পুরোধা ব্যক্তিত্ব ও সফল নারী উদ্যোক্তা লুনা সামসুদ্দোহার পঞ্চম মৃত্যুবার্ষিকী কাল ১৭ ফেব্রুয়ারি। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশে ছবি এবং আঙ্গুলের ছাপযুক্ত ভোটার তালিকা প্রণয়ণ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন ব্যবস্থাপনায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ লুনা সামসুদ্দোহা মরণোত্তর আন্তর্জাতিক নির্বাচনী পুরস্কার ‘মেরিটোরিয়াস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর পার্লামেন্টারি স্টাডিজ (আইসিপিএস) এবং পর্তুগিজ জাতীয় নির্বাচন কমিশন ২০২৩ সালে লিসবনে এই পুরস্কার প্রদান করে। সরকারের ই-জিপি সিস্টেমসহ প্রযুক্তিখাতের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে তার গুরুত্বপূর্ণ অবদান স্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রীয় মালিকানাধীন কোন ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান ছিলেন লুনা শামসুদ্দোহা।

১৯৫৪ সালের ৪ অক্টোবর লুনা সামসুদ্দোহা ঢাকায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি) সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ছিলেন দোহাটেক নিউ মিডিয়া নামের সফটওয়্যার কোম্পানীর চেয়ারম্যান।

২০১৩ সালে প্রযুক্তি খাতে নারীদের এগিয়ে নিয়ে যাওয়া ও নারীর ক্ষমতায়নে গ্লোবাল উইমেন ইনভেন্টরস অ্যান্ড ইনোভেটরস নেটওয়ার্ক সম্মাননা লাভ করেন লুনা। দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০১৭। এছাড়া নারী উদ্যোক্তা হিসেবে স্থানীয় সফটওয়্যার শিল্পে নিজের কাজের স্বীকৃতি হিসেবে লুনা শামসুদ্দোহা অনন্যা টপ টেন অ্যাওয়ার্ড লাভ করেন।

তিনি ভিকারুননিসা নুন স্কুল ও কলেজ থেকে এসএসসি এবং হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবরর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

১৯৮৫ সালে দ্য এক্সিকিউটিভ সেন্টারের ব্যবস্থাপনা সহযোগী হিসেবে কর্মজীবন শুরু করেন লুনা সামসুদ্দোহা। পরবর্তীতে তিনি ব্রিটিশ কাউন্সিলে ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে কাজ শুরু করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং এসএমই ফাউন্ডেশনের পরিচালক ছিলেন।

লুনা সামসুদ্দোহার স্বামী ব্যবসায়ী একেএম সামসুদ্দোহা বাংলাদেশের খ্যাতনামা একজন ব্যবসায়ী। প্রযুক্তিখাতের উদ্যোক্তা হিসেবে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও তিনি সুনাম অর্জন করেছেন। এই দম্পতির একমাত্র সন্তান রিম সামসুদ্দোহা।



@নারী এর আরও খবর

নারী দিবস উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীদের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত নারী দিবস উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীদের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত
‘ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নারীর প্রতি সহিংসতার সাম্প্রতিক ঘটনাসমূহ প্রকাশ’ শীর্ষক তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত ‘ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নারীর প্রতি সহিংসতার সাম্প্রতিক ঘটনাসমূহ প্রকাশ’ শীর্ষক তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত
নারী কারুশিল্পী ও উৎপাদকদের ক্ষমতায়ন ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করা জরুরী নারী কারুশিল্পী ও উৎপাদকদের ক্ষমতায়ন ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করা জরুরী
বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন বিদ্যা সিনহা মীম বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন বিদ্যা সিনহা মীম
ইজেনারেশনে দৃষ্টিজয়ীর চাকুরি ইজেনারেশনে দৃষ্টিজয়ীর চাকুরি
বিপিও শিল্পে নারীর অবদান উদযাপন করলো বাক্কো বিপিও শিল্পে নারীর অবদান উদযাপন করলো বাক্কো
মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিসিসি ও ইউএনডিপির যৌথ প্রশিক্ষণ কর্মশালা মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিসিসি ও ইউএনডিপির যৌথ প্রশিক্ষণ কর্মশালা
‘হার পাওয়ার’ প্রকল্প প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী পলক ‘হার পাওয়ার’ প্রকল্প প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী পলক
তারুণ্য ও প্রযুক্তির শক্তির সমন্বয়ে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ: জুনাইদ আহমেদ পলক তারুণ্য ও প্রযুক্তির শক্তির সমন্বয়ে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ: জুনাইদ আহমেদ পলক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন
বাংলাদেশে এইচএমডি মোবাইলের যাত্রা শুরু, প্রথম পণ্য ‘এইচএমডি ১০১’
বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
বাংলাদেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ স্মার্টফোন উন্মোচন
সিলেটে উবারের যাত্রা শুরু
মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরকের সঙ্গে বাংলালিংকের অংশীদারত্ব
সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল এক্সপ্রেস সিস্টেমস
গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি
এপেক্সে বিকাশ পেমেন্টে উপহার ও ছাড়ের অফার
ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই