সোমবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অপোর ‘২১ এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন
অপোর ‘২১ এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন
একুশে ফেব্রুয়ারির চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে বিশেষ ক্যাম্পেইন ‘২১ এর চেতনায় ২১ টাকায় ফোন’ চালুর ঘোষণা দিয়েছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ক্যাম্পেইনটি ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা অনলাইন লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যেখানে মাত্র ২১ টাকায় ‘বাই ওয়ান গেট ওয়ান’, এক্সক্লুসিভ হুডি, ব্যাকপ্যাক, ক্যাপ সহ আরও নানা আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন। গত বছরের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে আসা অপো এ৬এক্স ও এ৬ সিরিজের জন্য এই অফারটি প্রযোজ্য হবে।
অপো এ৬এক্স এ রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, রিভার্স ওয়্যার্ড চার্জিং সুবিধা সহ ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১২০ হার্জ আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে ও অপোর ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন।
অন্যদিকে, অপো এ৬ স্মার্টফোনে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, উন্নত থার্মাল ম্যানেজমেন্ট, আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স, ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক অপটিমাইজেশন এবং শক্তিশালী এআই ক্যামেরা ফিচার।
ক্যাম্পেইন সম্পর্কে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, একুশ আমাদের পরিচয়, সাহস ও এগিয়ে যাওয়ার শক্তির কথা শেখায়। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেই চেতনাকে সম্মান জানাতে চাই, যেন তরুণ প্রজন্ম আরও অর্থবহ ও সহজলভ্য উপায়ে নির্ভরযোগ্য ও উদ্ভাবনী স্মার্টফোন ব্যবহার করতে পারে।
অপো বাংলাদেশের ওয়েবসাইট https://www.oppo.com/bd বা অপোর অফিসিয়াল ফেসবুক পেইজে https://www.facebook.com/OPPOBangladesh এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।





এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল