সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ২০২৫ সালে ইমেইল হামলা বেড়েছে ১৫ শতাংশ: ক্যাসপারস্কি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ২০২৫ সালে ইমেইল হামলা বেড়েছে ১৫ শতাংশ: ক্যাসপারস্কি
২৪৪ বার পঠিত
সোমবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২০২৫ সালে ইমেইল হামলা বেড়েছে ১৫ শতাংশ: ক্যাসপারস্কি

---২০২৫ সালে বিশ্বজুড়ে ইমেইলের মাধ্যমে সাইবার হামলার প্রবণতা আরও বেড়েছে। গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কির সাম্প্রতিক গবেষনায় দেখা গেছে, গত বছর বৈশ্বিক ইমেইল ট্রাফিকের প্রায় ৪৫ শতাংশই ছিল স্প্যাম, যার বড় অংশে ছিল প্রতারণামূলক বার্তা, ফিশিং লিংক বা ক্ষতিকর ম্যালওয়্যার। শুধু তাই নয়, ব্যবহারকারীরা ১৪ কোটির বেশি ক্ষতিকর বা সন্দেহজনক ইমেইল অ্যাটাচমেন্টের মুখোমুখি হয়েছেন, যা আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।

অঞ্চলভিত্তিক চিত্রে দেখা যায়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইমেইলভিত্তিক হুমকি সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে, যা মোট শনাক্তকরণের ৩০ শতাংশ। এরপর রয়েছে ইউরোপ (২১ শতাংশ), লাতিন আমেরিকা (১৬ শতাংশ), মধ্যপ্রাচ্য (১৫ শতাংশ), রাশিয়া ও সিআইএস (১২ শতাংশ) এবং আফ্রিকা (৬ শতাংশ)। দেশভিত্তিক হিসাবে চীন শীর্ষে, এরপর রয়েছে রাশিয়া, মেক্সিকো, স্পেন ও তুরস্ক। বিশেষ করে জুন, জুলাই ও নভেম্বর মাসে আক্রমণের মাত্রা ছিলো সবচেয়ে বেশি।

গবেষণায় আরও উঠে এসেছে, এখন সাইবার অপরাধীরা একাধিক চ্যানেল ব্যবহার করে সমন্বিত কৌশলে আক্রমণ চালাচ্ছে। কিউআর কোড, ছদ্মবেশী লিংক, ভুয়া ‘ফরওয়ার্ড’ মেইল, সব মিলিয়ে ফিশিং এখন অনেক বেশি বিশ্বাসযোগ্য করে তুলেছে। ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘বিজনেস ইমেইল কম্প্রোমাইজ’ কৌশলও আরও পরিশীলিত হয়েছে।

ক্যাসপারস্কির অ্যান্টি-স্প্যাম বিশেষজ্ঞ রোমান দেদেনোক বলেন, ইমেইল ফিশিংকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রতি ১০টি ব্যবসায়িক সাইবার হামলার মধ্যে অন্তত একটি ফিশিং থেকে শুরু হয়। এখন হামলাকারীরা জেনারেটিভ এআই ব্যবহার করে খুব সহজেই ব্যক্তিগতকৃত ও বিশ্বাসযোগ্য বার্তা তৈরি করতে পারছে। ফলে আক্রমণগুলো আগের চেয়ে অনেক বেশি নিখুঁত ও লক্ষ্যভিত্তিক হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত রাখতে ‘ক্যাসপারস্কি সিকিউরিটি ফর মেইল সার্ভার’ ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি, যা ব্যবসার ধারাবাহিক কার্যক্রম সচল রাখতে সহায়তা করবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল