সর্বশেষ সংবাদ
ঢাকা, মার্চ ৬, ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
৮০ বার পঠিত
সোমবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ

---বাংলাদেশের মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে ইনফিনিক্স নোট এজ এমন এক সময়ে এসেছে, যখন ব্যবহারকারীরা কেবল সাময়িক ট্রেন্ড নয়, বরং দীর্ঘমেয়াদি ব্যবহারের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। ব্যবহারকারীদের কাছে এখন একটি স্মার্টফোন মানে শুধু নতুন ডিজাইন নয়; এটি হতে হবে নির্ভরযোগ্য এবং কয়েক বছর ধরে ব্যবহার উপযোগী।

অনেকেই এখন এমন ফোন চান, যা দেখতে প্রিমিয়াম হবে, কিন্তু দাম হবে তুলনামূলকভাবে নাগালের মধ্যে। ৩০ হাজার টাকা বাজেট সেগমেন্টে ইনফিনিক্স নোট এজে রয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আই-কেয়ার ডিসপ্লে ও সমান সরু বেজেল, যা সাধারণত প্রিমিয়াম সেগমেন্টের ফোনে দেখা যায়। ৭.২ মিলিমিটার পাতলা বডি ও পার্লেসেন্ট ফিনিশ ডিজাইন এটিকে দিয়েছে আধুনিক ও পরিমিত সৌন্দর্য।

শুধু ডিজাইন নয়, টেকসই পারফরম্যান্সও এখন ব্যাবহারকারীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘ সময় ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, মোবাইল গেমিং কিংবা কাজের প্রয়োজনে অনলাইনে থাকা, সব মিলিয়ে এখন ব্যাটারির স্থায়িত্ব অনেক জরুরি হয়ে উঠেছে। পাতলা গড়নের হলেও ইনফিনিক্স নোট এজে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি। পাশাপাশি এতে আছে ব্যাটারি সেলফ-হিলিং প্রযুক্তি, যা দীর্ঘমেয়াদে ব্যাটারির কর্মক্ষমতা ধরে রাখতে সহায়তা করে। ফলে ব্যবহারকারীরা চার্জিং নিয়ে তুলনামূলক কম উদ্বেগে দিন পার করতে পারেন।

মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট এবং ৮ জিবি র‌্যামের সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি এক্সটেন্ডেড র‌্যাম ফোনটিকে দিয়েছে স্থিতিশীল পারফরম্যান্স। এতে রয়েছে ৩ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট এবং ৫ বছর নিরাপত্তা আপডেটের সুবিধা। নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে ইউপিএস ৩.০ প্রযুক্তি দুর্বল বা লো-ফ্রিকোয়েন্সি সিগন্যাল উন্নত করতে সহায়তা করে।

নোট এজের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে: ৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি। দাম যথাক্রমে ২৯,৯৯৯ টাকা এবং ৩১,৯৯৯ টাকা। রঙের ক্ষেত্রে রয়েছে সিল্ক গ্রিন, লুনার টাইটানিয়াম, স্টেলার ব্লু এবং শ্যাডো ব্ল্যাক।



আইসিটি সংবাদ এর আরও খবর

রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু
বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার
বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি
বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু
এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু
বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার
বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি
বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু
এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার